Explore

Search

July 12, 2026 5:55 am

IAS Coaching

ফোন করলেই পৌঁছে যাবে পুলিশের পরিষেবা, রায়গঞ্জ শহর জুড়ে প্রচার পুলিশের

#রায়গঞ্জ: আর জি কর কান্ডের পর মহিলাদের নিরাপত্তা নিয়ে যখন প্রশ্ন উঠতে শুরু করেছে,তারমাঝেই রায়গঞ্জ পুলিশ জেলার উদ্যোগে রায়গঞ্জ শহরের বিভিন্ন জায়গায় পোস্টারের মাধ্যমে প্রচার শুরু করলো পুলিশ। রায়গঞ্জ মেডিক্যাল কলেজ,রেল স্টেশন চত্বর,ঘড়ি মোড়,বিভিন্ন স্কুল ও রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় সহ একাধিক জনবহুল জায়গায় এই পোষ্টার দেওয়া হয়েছে।

যেখানে তিনটে নম্বর দেওয়া হয়েছে ওমেন হেল্পলাইন নম্বর ৮৩৭০৯৫৪৫৪৩,রায়গঞ্জ পুলিশ স্টেশন নম্বর ০৩৫২৩২৫২৩৩৭ এবং কন্ট্রোল রুম নম্বর ৯১৪৭৮৮৯১১৯। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানালেও আর জি কর কান্ডের পর পুলিশের সক্রিয়তা নিয়েও প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ। রায়গঞ্জের বাসিন্দা শ্রাবণী মুখোপাধ্যায় দে বলেন,আর জি কর কান্ডের পর পুলিশের তরফ থেকে এই নম্বরগুলো দিয়ে প্রচার করা হচ্ছে।অবশ্যই ভালো, তবে এই নম্বরগুলো সক্রিয় ভাবে কাজ করবেতো? 

রায়গঞ্জের বিশিষ্ট শিক্ষক শুভ্রশঙ্কর নাগ বলেন,আমাদের ভরসার জায়গাই পুলিশ।পুলিশের সাথে সাধারণ মানুষের সম্পর্ক ভালো হবে এটাই স্বাভাবিক।এই ফোন নম্বরের মধ্যে দিয়ে পুলিশ যদি তার সঠিক দায়িত্ব পালন করে তবে অবশ্যই ভালো উদ্যোগ। পুলিশ সূত্রে জানা গিয়েছে,ইতিমধ্যেই শহরে আরও বেশ কয়েকটি জায়গায় সিসি ক্যামেরা বসানো হচ্ছে।নিরাপত্তায় ফাঁক যেন না থাকে তাঁর জন্য টহলদারিও বাড়ানো হয়েছে শহর জুড়ে।রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার সানা আক্তার বলেন, আগে থেকেই হেল্পলাইন নম্বরগুলো ছিলো।

সামাজিক মাধ্যমে সাধারণ মানুষের দাবি ছিলো ফোন নম্বরগুলোর প্রচার করার। তাই শহরের বিভিন্ন জায়গা পোস্টারের মাধ্যমে আমরা প্রচার করছি।রায়গঞ্জ শহরে প্রথম শুরু হয়েছে এরপর রায়গঞ্জ পুলিস জেলার বিভিন্ন জায়গায় প্রচার করা হবে।

Advertisement
Live Cricket Score
upskillninja