Explore

Search

July 12, 2026 5:55 am

IAS Coaching

রায়গঞ্জ পৌর এলাকায় শতাধিক বিজেপি কর্মী যোগদান করলেন তৃণমূলে

#রায়গঞ্জ: বিজেপি থেকে তৃণমূলে যোগদান প্রক্রিয়া অব্যাহত। গ্রাম ছাড়িয়ে এবার শহরেও এই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে চলেছে। রায়গঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ডের প্রায় শতাধিক বিজেপি কর্মী রবিবার যোগদান করলেন তৃণমূলের। রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণকল্যাণীর হাত থেকে দলীয় পতাকা হাতে তুলে নিলেন এই সকল বিজেপি কর্মীরা।

প্রসঙ্গত উল্লেখ্য যোগদানকারীদের মধ্যে বিজেপির শহর মন্ডল সেক্রেটারি তথা বিগত পৌরসভা নির্বাচনে বিজেপি প্রার্থী উজ্জ্বল কুমার দাসের নাম উল্লেখযোগ্য। উজ্জ্বল বাবুর কথায় বর্তমানে তৃণমূল সরকারের উন্নয়নের ধারাকে অক্ষুন্ন রাখতে তাদের এই সিদ্ধান্ত। বিধায়ক কৃষ্ণ কল্যাণী বলেন এই যোগদান কর্মসূচি ফলে আগামী পৌরসভা নির্বাচনকে সামনে রেখেদল আরও শক্তিশালী হলো।

Advertisement
Live Cricket Score
upskillninja