
#রায়গঞ্জ: রায়গঞ্জ ব্লক ২ তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে মিছিল সহ পথসভা ও অবস্থান বিক্ষোভ করা হয় শনিবার দুপুরে। আর জি করের নৃশংস ঘটনার দ্রুত বিচারের দাবি তে, সর্বোচ্চ শাস্তি তথা ফাঁসির দাবিতে, ধর্ষণ এবং ধর্ষণ করে খুনের ঘটনা সংক্রান্ত আইন পরিবর্তনের দাবিতে এবং বিজেপির বাংলা বিরোধী চক্রান্ত ও ষড়যন্ত্রের বিরুদ্ধে রায়গঞ্জ ব্লক ২ এর অন্তর্গত মহারাজা হাটে এই কর্মসূচি বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

বর্তমানে আরজিকরের ঘটনার তদন্তে নেমেছে সি বি আই। ঘটনা ঘটার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন দোষীদের সনাক্ত করে দোষীদের কঠোরতম শাস্তি দিতে হবে বলে জানিয়েছেন রায়গঞ্জ ব্লক ২তৃণমূল কংগ্রেস সভাপতি দীপঙ্কর বর্মন।

এই কর্মসূচিতে উপস্থিত থেকে রাজ্য শিক্ষা প্রতিমন্ত্রী তথা হেমতাবাদ বিধানসভার বিধায়ক সত্যজিৎ বর্মন বলেন বিরোধীরা বিরোধিতা করবেই কিন্তু বিচার দেওয়াটা রাজ্য সরকারের কাজ নয়, এই কাজ আদালতের।







