
#মালবাজার: গভীর রাতে মাল ব্লকের ওদলাবাড়ি রেলওয়ে ফ্লাই ওভারের পাশে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত তিনজন। স্থানীয়রাই তাদের উদ্ধার করে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। ঘটনার জানাগেছে, শুক্রবার মধ্যরাতে ওদলাবাড়ি রেলওয়ে ওভার ব্রিজের কাছে রাস্তার পাশে একটি মাল বোঝাই ট্রাক দাঁড়িয়েছিল।

সেই পথেই শিলিগুড়ি থেকে কালিংপং জেলার জলঢাকার উদ্দেশ্যে একটি ছোট গাড়িতে চেপে চার ব্যাক্তি যাচ্ছিলেন। সে সময়ই দিকভ্রান্ত হয়ে ট্রাকের পেছনে ধাক্কা মারে ছোট গাড়িটি। দুমড়ে মুচরে যায় ছোট চার চাকা গাড়িটি।

ছোট গাড়িতে থাকা তিনজন গুরুতর আহত হওয়ায় প্রথমে তাদের মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতাল নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। মালবাজার থানার পুলিশ দুটো গাড়িকেই আটক করে থানায় নিয়ে আসে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।







