Explore

Search

July 12, 2026 6:48 am

IAS Coaching

শিক্ষারত্ন পেলেন নাগরাকাটার প্রাথমিক শিক্ষক শুভজিৎ দত্ত

#মালবাজার: রাজ্যের শিক্ষারত্ন পুরস্কার পেলেন ডুয়ার্সের ভূমিপুত্র নাগরাকাটা ব্লকের ঘাসমারি বস্তির প্রাথমিক স্কুলের শিক্ষক শুভজিত দত্ত।
নাগরাকাটা ব্লকে ছোট থেকে বড় হয়ে ওঠা এই শিক্ষক গত ২০০৩ সাল থেকে  প্রাথমিক স্কুলে শিক্ষকতা করে আসছেন। শিক্ষকতার পাশাপাশি সাংবাদিক হিসাবে যথেষ্ট পরিচিত মুখ। তার স্কুলে গেলে দেখা যাবে পরিচ্ছন্নতা এক ছাপ রয়ে গেছে। প্রাথমিক স্কুলে শিক্ষকতা করার আগে মাল পরিমল মিত্র স্মৃতি মহাবিদ্যালয়, নাগরাকাটা উচ্চ বিদ্যালয়ে অস্থায়ী শিক্ষক হিসাবে কাজ করেছেন। বহু কৃতি ছাত্রছাত্রী তার হাত দিয়ে তৈরি হয়েছে।
সদালাপী এই শিক্ষক জানান, বাস্তবে পুরস্কার একটি সন্মান। এর মাধ্যমে স্বীকৃতি যেমন আসে তেমন কাজের দায়িত্ব বেড়ে যায়। এখন আরও দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। আমার শিক্ষকতা জীবন শুরু হয় ২০০১ সালে। মাল কলেজ, নাগরাকাটা উচ্চ বিদ্যালয়, একলব্য আবাসিক স্কুলে কাজ করার পর ২০০৩ সালে প্রাথমিক স্কুলে যোগ দেই।
শুভজিৎ দত্তের এই সন্মান পাওয়ায় যথেষ্ট উচ্ছ্বসিত ডুয়ার্সের সাংবাদিক মহল। নাগরাকাটা ব্লকের আর এক বাংলা দৈনিকের সাংবাদিক সৈয়দ নিজাম বাপ্পা জানান, ওর এই সন্মানে আমরা গর্বিত। শিক্ষকতা ও সাংবাদিকতা নিষ্ঠার সঙ্গে করেন। ওর ভবিষ্যৎ জীবন আরও উজ্জ্বল হোক।
Advertisement
Live Cricket Score
upskillninja