Explore

Search

July 12, 2026 6:47 am

IAS Coaching

কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস পালন করলো রায়গঞ্জ পুরসভা

#রায়গঞ্জ: যথাযথ মর্যাদার সঙ্গে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস পালন করলো রায়গঞ্জ পুরসভা। রায়গঞ্জ পুরসভা কর্তৃক প্রতিষ্ঠিত বিবেকানন্দ মার্কেটের সম্মুখে কাজী নজরুল ইসলামের আবক্ষ মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন সকলে। তারই পাশাপাশি তাঁর বাংলা সাহিত্যে অবদান এবং বর্তমান সামাজিক প্রেক্ষাপটে নজরুল ইসলামের প্রাসঙ্গিকতা নিয়েও আলোচনা করা হয়।

এদিনের কর্মসূচি থেকে সাম্প্রদায়িকতা মুক্ত ভারতবর্ষ গড়ে তোলার আহ্বান জানান পুরপ্রশাসক সন্দীপ বিশ্বাস। তিনি বলেন, ‘জাতি,ধর্ম,বর্ণ নির্বিশেষে নজরুল ইসলামের লেখা মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান এর মতো বর্তমানেও একসঙ্গে যেন সকলে শান্তিপূর্ণ ভাবে চলতে পারি সেদিকে সকলকে সচেষ্ট হতে হবে।

এদিনের কর্মসূচি তে উপস্থিত ছিলেন রায়গঞ্জ পুরসভার বোর্ড অফ এডমিনিস্ট্রেটরের মেম্বার সাধন বর্মন, কো অর্ডিনেটর রতন মজুমদার, বরুণ ব্যানার্জি, চৈতালি ঘোষ সাহা, আরতি মণ্ডল, রায়গঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনুবন্ধু লাহিড়ী, ওয়েস্ট দিনাজপুর চেম্বার অফ কমার্স এর সাধারণ সম্পাদক শংকর কুন্ডু প্রমুখ।

Advertisement
Live Cricket Score
upskillninja