Explore

Search

November 17, 2026 5:48 am

IAS Coaching

ছটপুজোয় যাওয়ার পথে উল্টে গেল টোটো, পঞ্চায়েত সমিতির তৎপরতায় উদ্ধার আহত ভক্তরা

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ সোমবার ভোরে, ছটপুজোর ঘাটে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ল পুণ্যার্থীবোঝাই একটি টোটো। খারমুজা ঘাটে প্রবেশের মুখেই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় টোটোটি। ঘটনায় আহত হন এক মহিলা পুণ্যার্থী।

জানা গিয়েছে, আহত মহিলার নাম সুশীলা সিং (৬০)। দুর্ঘটনার খবর পাওয়ার পরই দ্রুত উদ্ধারকাজে উদ্যোগী হয় রায়গঞ্জ পঞ্চায়েত সমিতি। পঞ্চায়েত সমিতির অ্যাম্বুল্যান্সে করে তাঁকে তড়িঘড়ি রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাঁকে ভর্তি করে চিকিৎসা শুরু হয়।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক চিকিৎসার পর বর্তমানে তাঁর শারীরিক অবস্থা ভালো। ছটপুজোর মতো গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠানে যাওয়ার পথে এই দুর্ঘটনায় সাময়িক আতঙ্ক ছড়ালেও দ্রুত উদ্ধার ও চিকিৎসার ব্যবস্থা হওয়ায় স্বস্তি ফিরেছে। ভক্তদের দাবি, রাস্তাঘাট দ্রুত সংস্কার করা প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement
Live Cricket Score
upskillninja