Explore

Search

November 14, 2026 11:04 am

IAS Coaching

দীর্ঘ প্রতিক্ষার পর ওদলাবাড়ি ও ডামডিম গ্রাম পঞ্চায়েত দখল করলো বিজেপি

#মালবাজার: দীর্ঘ প্রতিক্ষার অবশান হলো অবশেষে ডুয়ার্সের ওদলাবাড়ি ও ডামডিম গ্রাম পঞ্চায়েত দখল করলো বিজেপি। রাজ্যে একে একে বেশির ভাগ গ্রাম পঞ্চায়েত যখন বিজেপির দখলে যাচ্ছিলো, তখন ব্যাতিক্রমি গ্রাম পঞ্চায়েত ছিলো ওদলাবাড়ি ও ডামডিম । এর আগে বোর্ড গঠনের দিন সমস্যা হয়েছিল। বিজেপির পক্ষ থেকে সে ভাবে গ্রাম পঞ্চায়েত দখলের কোন উদ্যোগ দেখা যাচ্ছিলো না। যারফলে মুখ থুবরে পরেছিলো এই গ্রাম পঞ্চায়েত।  সাধারণ মানুষ পরিসেবা থেকে বঞ্চিত হচ্ছিলো। পাশাপাশি ক্ষোভও বারছিলো সাধারণ মানুষের মধ্যে।
অবশেষে সেই জেলা নেতৃত্বের ওপর ভর করেই শুক্রবার ওদলাবাড়ি ও ডামডিম গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন করলো বিজেপি। শুক্রবার সকাল থেকে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে বোর্ড গঠন করে বিজেপি। ছিলো কেন্দ্রিয় বাহিনী। ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের মোট আসন ৩০। তৃণমূল এর দখলে ছিলো ১৭ টি আসন, বিজেপির দখলে ছিলো ১২ টি আসন এবং কংগ্রেসের দখলে ছিলো একটি আসন।
এদিন বোর্ড গঠনের সময় বিজেপির ১২ জন সদস্য উপস্থিত ছিলেন, আর তৃনমুল কংগ্রেসের ৮ জন উপস্থিত ছিলে। তৃনমুল ৮ জন সদস্য বিজেপির প্রধান ও উপপ্রধান গঠনের জন্য সমর্থন করেন। এরপর বিজেপির মেরী ওড়াও প্রধান এবং দীপঙ্কর সরকার উপ প্রধান নির্বাচিত হন। এদিন উপস্থিত ছিলেন মালের বিধায়ক শুক্রা মুন্ডা, বিজেপি নেতা রাকেশ নন্দী, পবন সিং, পিলাতুষ ওড়াও সহ অন্যান্য রা।
অপরদিকে ডামডিমগ্রাম পঞ্চায়েত বিকেল তিনটে নাগাদ বোর্ড গঠন প্রক্রিয়া শুরু হয়। ডামডিম গ্রাম পঞ্চায়েতের মোট সদস্য ৩০ জন। একজন মারা গেছেন বাকি ২৯ জনের মধ্যে এদিন ২৫ জন উপস্থিত ছিলেন। বিজেপির চারজন এবং বাকি তৃণমূল কংগ্রেসের সদস্যরা উপস্থিত ছিলেন। বিজেপির পক্ষ থেকে প্রধান হিসেবে বিজয় তীরর্কীর নাম প্রস্তাব হয় এবং উপ প্রধান  হিসেবে  সঞ্জনা টোপ্পোর নাম প্রস্তাব হয়।উপস্থিত সমস্ত সদস্য ও সমর্থন করেন।
এরপর গেরুয়া আবির খেলে ঢাক ঢোল বাজিয়ে ওদলাবাড়ি বাড়ি বাজারে বিশাল মিছিল করে প্রধান, উপ প্রধান, বিধায়ক সহ নেতা কর্মিরা।
প্রধান হয়ে প্রধান ও উপ প্রধানের বক্তব্য এলাকায় যত কাজ থমকে আছে সেইসব কাজ চালু করা হবে। মানুষের অভাব অভিযোগ পুরন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement
Live Cricket Score
upskillninja