Explore

Search

November 1, 2026 2:48 pm

IAS Coaching

পদার্থ বিজ্ঞানের পাঠ শেষে, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ঘুরে এল রায়গঞ্জের ৪০ পড়ুয়া

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ বিজ্ঞানের প্রতি পড়ুয়াদের আগ্রহ বাড়ানো এবং বিজ্ঞানমনস্কতা গড়ে তোলার লক্ষ্যে বিশেষ উদ্যোগ। বিজ্ঞান ভারতী উত্তরবঙ্গ এবং উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত হল ‘মন্থন’ শীর্ষক কর্মসূচি। এই অনুষ্ঠানে যোগ দিতে শনিবার রায়গঞ্জের বিভিন্ন বিদ্যালয়ের ৪০ জন ছাত্রছাত্রীকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে সুভাষগঞ্জ হাই স্কুল।

পড়ুয়াদের যাতায়াতের সুবিধার্থে এনবিএসটিসির বাসের ব্যবস্থা করা হয়। শনিবার বাসে করে ছাত্রছাত্রীদের উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে পৌঁছে দেওয়া হয় এবং অনুষ্ঠান শেষে তাঁদের নিরাপদে ফিরিয়ে আনা হয়।

বিজ্ঞান ও প্রযুক্তির নানা বিষয় সম্পর্কে পড়ুয়াদের উৎসাহিত করা এবং নতুন ভাবনার সঙ্গে পরিচিত করানোর উদ্দেশ্যেই এই কর্মসূচির আয়োজন বলে জানা গিয়েছে। বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে বিশ্ববিদ্যালয় স্তরের এমন বিজ্ঞানভিত্তিক কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ পেয়ে উৎসাহিত পড়ুয়ারাও। অংশ নেওয়া ছাত্র ছাত্রীরা হল অন্তরা নন্দী, আত্রেয়ী দত্ত, জিৎ দেব, শ্রেয়া দাস, স্বাতী সাহা, শেখার পাল,সৌরভ পাল, অনির্বাণ রায়, অনির্বাণ বণিক, রিনি চৌধুরী, সারোয়ার রহমান, প্রভাকর রায়, অঙ্কুর শীল, মৌসম নূর সহ গাইড টিচার প্রবাহ চৌধূরী এবং অনিমেষ মুখার্জী।

সুভাষগঞ্জ হাই স্কুলের এই উদ্যোগে রায়গঞ্জের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের একসঙ্গে বিজ্ঞানচর্চার বৃহত্তর পরিসরে যুক্ত হওয়ার সুযোগ তৈরি হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement
Live Cricket Score
upskillninja