Explore

Search

November 1, 2026 2:09 pm

IAS Coaching

স্টেট লেভেল কুরাশে চ্যাম্পিয়ন ভূপালচন্দ্র বিদ্যাপীঠের যাদব, ঝুলিতে জোড়া সোনা

 

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ রাজ্যস্তরের ক্রীড়া প্রতিযোগিতায় কুরাশ খেলায় জোড়া চ্যাম্পিয়ন হয়ে ২ স্বর্ণপদক জিতে বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করল ভূপালচন্দ্র বিদ্যাপীঠের অষ্টম শ্রেণির ছাত্র যাদব বর্মন। বয়সভিত্তিক বিভাগ এবং ওজন ভিত্তিক বিভাগ—দুই বিভাগেই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। দুই বিভাগেই দুরন্ত পারফরম্যান্সের মাধ্যমে সেরার শিরোপা ছিনিয়ে নেয় যাদব।

তার এই সাফল্যে খুশির হাওয়া বিদ্যালয়জুড়ে। এবার জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে সে। সেখানেও নিজের প্রতিভার স্বাক্ষর রাখবে বলে আশাবাদী বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও সহপাঠীরা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক উৎপল গোস্বামী বলেন, যাদবের এই সাফল্য আমাদের বিদ্যালয়ের কাছে অত্যন্ত গর্বের বিষয়। আগামী দিনে সে জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চলেছে। তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। যাদব এর কোচ অরুন দাস বলেন, জাতীয় স্তরে যাদব খুব ভালো ফল করবে বলে আশা করছি।

যাদবের এই সাফল্যে তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement
Live Cricket Score
upskillninja