Explore

Search

September 12, 2026 10:52 am

IAS Coaching

প্রধানমন্ত্রী ও বিভিন্ন সম্প্রদায়ের বিরুদ্ধে কুমন্তব্য করায় থানায় আটক আদিবাসী সমাজ কর্মী হেমন্ত কুজুর

#মালবাজার: দেশের প্রধানমন্ত্রী সহ বিভিন্ন সম্প্রদায়ের বিরুদ্ধে কু মন্তব্য করার অভিযোগে থানায় আটক হলেন আদিবাসী সমাজকর্মী হেমন্ত কুজুর। শুক্রবার ডুয়ার্সের নেতালী থানার পুলিশ তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে ডুয়ার্সের বানারহাট, মেটেলি, কালচিনি সহ কয়েকটি থানায় গত কয়েকদিনে বিভিন্ন মানুষ ও বিভিন্ন সম্প্রদায়ের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়। এরপরেই নড়েচড়ে বসে পুলিশ। শুক্রবার মেটালি ব্লকের সাতকাইয়া এলাকার তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, হেমন্ত কুজুর গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় তার নিজস্ব পেজে দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন সম্প্রদায়ের বিরুদ্ধে কু মন্তব্য করে আসছিলেন।
স্থানীয় লোকজন এর বিরুদ্ধে সরব হয় এবং তার বিরুদ্ধে একাধিক থানায় লিখিত অভিযোগ হয়। অভিযোগের ভিত্তিতে মেটেলি থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে।
Advertisement
Live Cricket Score
upskillninja