Explore

Search

September 12, 2026 10:57 am

IAS Coaching

মৃ@ত বন কর্মীদের স্মৃতিতে বনদপ্তর থেকে শহীদ দিবস পালন

#মালবাজার:  বন দপ্তরের তরফে শুক্রবার শহীদ দিবস পালন করা হল। এদিন গরুমারা গেটে বনদপ্তরের তরফে তৈরি শহীদ বেদিতে পুষ্প প্রদান করে মৃত বনকর্মীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন গরুমারা বন্যপ্রাণী বিভাগ ও জলপাইগুড়ি বন বিভাগের বন আধিকারিক সহ বনকর্মীরা।
উল্লেখ্য, বন ও বন্যপ্রাণ রক্ষা করতে গিয়ে যেসব বনকর্মী প্রাণ হারিয়েছেন, তাদের স্মরণে প্রতি বছর ১১ই সেপ্টেম্বর শহীদ দিবস পালন করে বনদপ্তর। সেই মতো এদিন এই শ্রদ্ধার সঙ্গে দিবসটি পালন করা হয়। শহীদ বেদিতে ফুল দিয়ে মৃত বনকর্মীদের আত্মার শান্তি কামনা করা হয়। এদিন বনদপ্তরের তরফে দেওয়া হয় গার্ড অব অনার।
গরুমারা ডিএফও দ্বিজ প্রতিম সেন বলেন, প্রতি বছর বনদপ্তরের তরফে এই শহীদ দিবস পালন করা হয়। বন এবং বন্যপ্রাণী রক্ষার কাজে যে সমস্ত বন কর্মী নিহত হয়েছে তাদের প্রতি এদিন শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। বুধবার বজ্রাঘাতে  গরুমারার মাহুত অর্জুন ওরাওঁ এর মৃত্যু হয়। এদের তার প্রতিও শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
অনুষ্ঠানে জলপাইগুড়ি ডিভিশনের ডি এফ ও জিজু জেয়সোবাল সহ অন্যান্য বন আধিকারিকরা উপস্থিত ছিলেন।
Advertisement
Live Cricket Score
upskillninja