Explore

Search

September 12, 2026 12:24 pm

IAS Coaching

সেভকের তিস্তা করোনেশন সেতু থেকে ঝাপ যুবতীর হাসপাতালে মৃ@ত ঘোষিত

#মালবাজার: মঙ্গলবার দুপুরে আবারো এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটলো সেবক এর তিস্তা করানো সেতুতে। এক যুবতী সেতুর উপর থেকে ঝাঁপ দিয়ে  নিচে পাথরের উপর গিয়ে পড়ে। খবর পেয়ে মংপং ফাঁড়ির পুলিশ ঘটনার স্থলে পৌঁছে গুরুতর জখম অবস্থায় ওই যুবতীকে থেকে উদ্ধার করে ওদলাবাড়ি হাসপাতালে নিয়ে আসে।
কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে। জানা গেছে যুবতীর নাম সৃষ্টি প্রধান (২১)। তার বাড়ি দার্জিলিং জেলার কার্শিয়াং এলাকায়। ওই যুবতী শিলিগুড়ির একটি কলেজে পড়াশোনা করতো এবং শিলিগুড়িতেই থাকতেন।
মঙ্গলবার দুপুরে সেবকের করনেশন সেতু এলাকায় ঘুরতে এসে আচমকাই উপর থেকে ঝাঁপ দেয়। তারপরেই ঘটে এই মর্মান্তিক ঘটনা।
মংপং ফাঁড়ির পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করেছে। কি কারনে এই ঘটনা ঘটলো? এ বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
Advertisement
Live Cricket Score
upskillninja