
#মালবাজার: মাটিয়ালি ব্লকের আরো একটি গ্রাম পঞ্চায়েত বিজেপির হাতে এলো। মঙ্গলবার গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে নিরাপত্তার মধ্যে দিয়ে নতুন প্রধান হিসাবে বিজেপির পবিত্র রাসাইলি সরকার দায়িত্বভার গ্রহণ করেন। ডুয়ার্সের মাটিয়ালী ব্লকে মাটিয়ালি বাতাবারি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রধান দীপা মিজার কিছুদিন আগেই প্রধানের পথ থেকে ইস্তফা দিয়েছিলেন।

তারপর থেকে এই প্রধানের পথ শূন্য ছিল। নিয়ম অনুযায়ী প্রশাসনের পক্ষ থেকে নতুন প্রধান নির্বাচনের জন্য মঙ্গলবার বিশেষ সভা ডাকা হয়। কঠোর পুলিশি নিরাপত্তার মধ্যে এদিন গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে পঞ্চায়েতের ২৬ জন সদস্যের মধ্যে ২৪ জন উপস্থিত ছিলেন। সভায় বিজেপির পক্ষ থেকে পবিত্রি রসাইলি সরকারের নাম প্রস্তাব করা হয়।

দ্বিতীয় কোন নাম না থাকায় তার নামই প্রধান হিসাবে স্বীকৃতি পায়। এরপর স্থানীয় বিজেপি কর্মীদের মধ্যে উচ্ছাস দেখা যায়। আগামী দিনে দুর্নীতি মুক্ত উন্নয়নমূলক কর্মসূচি বিজেপির লক্ষ্য বলে জানা গেছে।








