Explore

Search

September 12, 2026 1:12 pm

IAS Coaching

তিলডাঙ্গা–নিউ ফরাক্কার মাঝে মাটি বসে বিপত্তি, একাধিক ট্রেন বাতিল ও রুট বদল

#চন্দ্র নারায়ণ সাহা, মালদাঃ মালদা ডিভিশনের তিলডাঙ্গা ও নিউ ফরাক্কার মধ্যে আপ লাইনে মাটি বসে যাওয়ায় রেল পরিষেবায় প্রভাব পড়েছে। পরিস্থিতির জেরে একাধিক প্যাসেঞ্জার ট্রেন বাতিল করার পাশাপাশি বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেনের রুট পরিবর্তন করেছে পূর্ব রেল। যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে রেল সূত্রে জানা গিয়েছে।

ফলে বৃহস্পতিবার বাতিল থাকছে চারটি প্যাসেঞ্জার ট্রেন। বাতিল ট্রেনগুলি হল—

৫৩৪৩৪ বরহরওয়া–আজিমগঞ্জ প্যাসেঞ্জার

৫৩০২৯ আজিমগঞ্জ–ভাগলপুর প্যাসেঞ্জার

৬৩৪০১ সাহিবগঞ্জ–মালদা টাউন প্যাসেঞ্জার

৬৩৪০২ মালদা টাউন–সাহিবগঞ্জ প্যাসেঞ্জার

এদিকে, পরিস্থিতির কারণে কয়েকটি দূরপাল্লার ট্রেনকে নলহাটি–আজিমগঞ্জ–জঙ্গিপুর রোড–নিউ ফরাক্কা হয়ে ঘুরিয়ে চালানো হচ্ছে। এর ফলে রামপুরহাট থেকে নিউ ফরাক্কা সরাসরি না গিয়ে ট্রেনগুলি নলহাটি হয়ে আজিমগঞ্জ ও জঙ্গিপুর রোড ঘুরে ফরাক্কায় প্রবেশ করবে।

রুট পরিবর্তন করা ট্রেনগুলির মধ্যে রয়েছে—

১২৩৬৩ কলকাতা–হলদিবাড়ি এক্সপ্রেস

১৩০৫৩ হাওড়া–রাধিকাপুর এক্সপ্রেস

১২৫০৩ SMVB বেঙ্গালুরু–আগরতলা এক্সপ্রেস — ১ সেপ্টেম্বরের

১৩১৭৩ শিয়ালদহ–সাব্রুম এক্সপ্রেস

১৫৬৬১ রাঁচি–কামাখ্যা এক্সপ্রেস

১৩৪৩৩ SMVB বেঙ্গালুরু–মালদা টাউন এক্সপ্রেস — ১ সেপ্টেম্বরের

অন্যদিকে, পাকুড়–গুমানী রুট দিয়ে চলাচল করবে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ট্রেন। সেগুলির মধ্যে রয়েছে ১৩১৪৯ কাঞ্চনকন্যা এক্সপ্রেস, ১২৩৪৩ দার্জিলিং মেল, ১৩১৫৯ যোগবানী এক্সপ্রেস, ১২৩৭৭ পদাতিক এক্সপ্রেস, ১৩১৫৩ গৌড় এক্সপ্রেস, ২২৫১১ কামাখ্যা এক্সপ্রেস এবং ২২৩০১ বন্দে ভারত এক্সপ্রেস।

রেলপথে মাটি বসে যাওয়ার ঘটনায় স্বাভাবিকভাবেই যাত্রীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। ট্রেনের সময়সূচি ও রুটে পরিবর্তন থাকায় যাত্রীদের যাত্রার আগে সংশ্লিষ্ট ট্রেনের সর্বশেষ আপডেট দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Advertisement
Live Cricket Score
upskillninja