Explore

Search

September 12, 2026 1:11 pm

IAS Coaching

“রায়গঞ্জ আমার প্রিয় জায়গা” মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার এসে প্রতিক্রিয়া শুভেন্দুর

#শুভজিৎ দাস ,রায়গঞ্জ: “রায়গঞ্জ আমার বড় প্রিয় জায়গা”, মুখ্যমন্ত্রী হওয়ার পর রায়গঞ্জে প্রথমবারের জন্য পা দিয়ে এমনই প্রতিক্রিয়া দিলেন শুভেন্দু অধিকারী। আবহাওয়ার কারণে হেলিকপ্টার যাত্রা বাতিল করে সড়কপথেই দক্ষিণ দিনাজপুর সফরের উদ্দেশে রওনা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার আবহাওয়ার পরিস্থিতির কথা মাথায় রেখে হেলিকপ্টারে যাত্রা না করে সড়কপথে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর পূর্ণিয়া মোড় হয়ে উত্তর দিনাজপুরের করণদিঘি, টুঙ্গিদিঘি, রায়গঞ্জ, হেমতাবাদ ও কালিয়াগঞ্জ হয়ে দক্ষিণ দিনাজপুরের দিকে এগিয়ে যায় মুখ্যমন্ত্রীর কনভয়।

মুখ্যমন্ত্রীর সড়কপথে সফরকে ঘিরে উত্তর দিনাজপুরের বিভিন্ন এলাকায় প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়। বিশেষ করে রায়গঞ্জের গুরুত্বপূর্ণ শিলিগুড়ি মোড়ে নিরাপত্তা ব্যবস্থা ছিল চোখে পড়ার মতো। মুখ্যমন্ত্রীর কনভয় নির্বিঘ্নে যাতায়াত করতে পুলিশের পক্ষ থেকে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়। পাশাপাশি গুরুত্বপূর্ণ মোড় ও রাস্তার বিভিন্ন অংশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং কড়া নজরদারি চালানো হয়।

এদিন শিলিগুড়ি মোড় দিয়ে মুখ্যমন্ত্রীর কনভয় যাওয়ার সময় রাস্তার দু’ধারে বিজেপি কর্মী-সমর্থকদের ভিড় জমে। অনেকের হাতেই ছিল ফুল। কনভয় যাওয়ার সময় ফুল দিয়ে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান তাঁরা। মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহও লক্ষ্য করা যায়। বেশি কিছু না বললেও সাংবাদিকদের সামনে তিনি জানান, “রায়গঞ্জ আমার প্রিয় জায়গা।”

রায়গঞ্জে জেলা নেতৃত্বের পক্ষ থেকেও মুখ্যমন্ত্রীকে স্বাগত জানানো হয়। সেখানে তাঁকে ফুলের তোড়া ও উত্তরীয় দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। দলের স্থানীয় নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের উপস্থিতিও ছিল বলে জানা যায়। মুখ্যমন্ত্রীর সড়কপথে সফরকে কেন্দ্র করে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় আগে থেকেই নিরাপত্তা ও যান নিয়ন্ত্রণের প্রস্তুতি নেওয়া হয়েছিল।

আবহাওয়ার কারণে শেষ মুহূর্তে হেলিকপ্টার যাত্রার পরিকল্পনায় পরিবর্তন এলেও সফরসূচিতে তার প্রভাব পড়তে দেওয়া হয়নি। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সড়কপথেই দক্ষিণ দিনাজপুরের উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী। তাঁর কনভয় উত্তর দিনাজপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা অতিক্রম করে দক্ষিণ দিনাজপুরের দিকে এগিয়ে যায়।

Advertisement
Live Cricket Score
upskillninja