Explore

Search

September 12, 2026 1:13 pm

IAS Coaching

ব্যাডমিন্টনে রাজ্যসেরা পর্ণা দত্ত, জোড়া সাফল্যে উজ্জ্বল রায়গঞ্জ উচ্চতর বালিকা বিদ্যালয়

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ পশ্চিমবঙ্গ জুনিয়র স্টেট ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ দুর্দান্ত সাফল্য পেল রায়গঞ্জ উচ্চতর বালিকা বিদ্যালয়ের একাদশ শ্রেণির ছাত্রী পর্ণা দত্ত। অনূর্ধ্ব-১৯ বালিকা ডাবলসে চ্যাম্পিয়ন হয়ে সোনার পদক অর্জন করার পাশাপাশি অনূর্ধ্ব-১৯ মিক্সড ডাবলসে দ্বিতীয় রানার্স-আপ হয়ে ব্রোঞ্জ পদক জিতে নিয়েছে সে।

বাঁতলা শাটল এক্সপ্রেস ব্যাডমিন্টন স্টেডিয়ামে আয়োজিত এই রাজ্যস্তরের প্রতিযোগিতায় পর্ণার এই জোড়া সাফল্যে খুশির হাওয়া রায়গঞ্জ উচ্চতর বালিকা বিদ্যালয়ে। কঠিন প্রতিদ্বন্দ্বিতার মধ্যে অনূর্ধ্ব-১৯ বালিকা ডাবলসে চ্যাম্পিয়ন হয়ে রাজ্যের সেরা হওয়ার গৌরব অর্জন করে পর্ণা। পাশাপাশি মিক্সড ডাবলসেও নজরকাড়া পারফরম্যান্স করে সে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শ্রীপর্ণা দত্ত পর্ণা’র এই সাফল্যের কথা জানান। তাঁর কথায়, বিদ্যালয়ের একাদশ শ্রেণির ছাত্রী পর্ণার এই কৃতিত্ব বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং অভিভাবকদের গর্বিত করেছে।

পড়াশোনার পাশাপাশি খেলাধুলার ক্ষেত্রেও পর্ণার এই সাফল্য আগামী দিনে বিদ্যালয়ের অন্যান্য ছাত্রছাত্রীদের অনুপ্রাণিত করবে বলে মনে করছেন বিদ্যালয়ের শিক্ষিকারা। রাজ্যস্তরের এই সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতে আরও বড় মঞ্চে পর্ণা সাফল্য অর্জন করবে—এমনই প্রত্যাশা বিদ্যালয় পরিবারের।

Advertisement
Live Cricket Score
upskillninja