Explore

Search

September 12, 2026 1:09 pm

IAS Coaching

গোটা দিন পুকুর ছানবিন করে পাওয়া গেল নিখোঁজ কিশোরের দেহ

#মালবাজার: মঙ্গলবার গোটা দিন স্থানীয় এক পুকুরে তল্লাশি চালানোর পর বিকেল পাঁচটা নাগাদ এনডিআরএফ এর উদ্ধার কারী দল নিখোঁজ কিশোরের দেহ উদ্ধার করলো। জানাগেছে, সোমবার দুপুরের পর বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় মাটিয়ালি ব্লকের মঙ্গলবাড়ী বস্তির টিক লাইন মহল্লার ১৩ বছর বয়সের কিশোর সুমন রায়।
বিকেল পেরিয়ে যাওয়ার পর বাড়ির লোকজন খোঁজখবর শুরু করেন। এদিক-ওদিক খোঁজ খবর করতে করতে অবশেষে স্থানীয় একটি পুকুরের পাড়ে একটি ঘরের মধ্যে ওই কিশোরের জামাকাপড় পাওয়া যায়। অনুমান করা হয় পুকুরে পড়ে গেছে ওই কিশোর। খবর দেওয়া হয় মেটেলি থানায় এবং এনডিআরএফ এর উদ্ধারকারী দলকে।
মঙ্গলবার সকাল থেকে উদ্ধার কারী দল তাদের সিন্থেটিক নৌকায় চেপে পুকুরে তল্লাশি শুরু করেন।গোটা গ্রামের মানুষ পুকুর পাড়ে ভিড় করে। সারাদিন তল্লাশি চালানোর পর বিকাল ৫টা নাগাদ ওই কিশোরের মৃতদেহ উদ্ধার করা হয়। এরপরেই কান্নায় ভেঙে পড়ে ওই কিশোরের পরিবারের লোকজন।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার কিশোরের দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হবে। কিভাবে ওই কিশোর জলে নামলো এবং ডুবে গেল সে নিয়ে জল্পনা শুরু হয়েছে গ্রামে।
Advertisement
Live Cricket Score
upskillninja