Explore

Search

September 12, 2026 1:10 pm

IAS Coaching

আবারো পুলিশের অভিযানে উদ্ধার ৫৫ গ্রাম ব্রাউন সুগার, গ্রেপ্তার শহরের এক যুবক

#মালবাজার: স্থানীয় কিছু যুবকদের সহযোগিতায় আবারো মাল থানার পুলিশের অভিযানে উদ্ধার হল ৫৫ গ্রাম ব্রাউন সুগার। পুলিশের হাতে ধরা পরল এক যুবক। যুবকের নাম বাবলু শেখ তার বাড়ি শহরের ৭ নম্বর ওয়ার্ডে। জানা গেছে, সোমবার দুপুর নাগাদ মালবাজার শহরের পাশে চা বাগান এলাকায় বাবলু শেখ নামের ওই যুবক প্যাকেট বন্দি করে কিছু যুবকের কাছে নেশার সামগ্রী বিক্রি করছিল।
ঘটনাটি স্থানীয় কিছু যুবকদের নজরে আসতেই তারা মাল থানায় খবর দেয়। খবর পেয়ে মাল থানার পুলিশ অফিসার ফিঞ্জো ভুটিয়ার নেতৃত্বে
পুলিশ বাহিনী ঘটনা স্থলে পৌঁছে বাবলু শেখ কে ধরে ফেলে। তার কাছ থেকে উদ্ধার হয় ৫৫ গ্রাম নেশার সামগ্রী ব্রাউন সুগার। পরে ম্যাজিস্ট্রেট হিসাবে মালের ভিডিও প্রগতি বন্দোপাধ্যায়ের উপস্থিতিতে উদ্ধার হওয়া নেশার সামগ্রী পুলিশ হেফাজতে নেয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বাবলু শেখকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার তাকে আদালতে তুলে রিমান্ডে আনা হবে। এর পিছনে কোন চক্র রয়েছে কিনা সে নিয়ে তদন্তে নেমেছে পুলিশ।
Advertisement
Live Cricket Score
upskillninja