Explore

Search

September 12, 2026 1:13 pm

IAS Coaching

নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে মাল মহকুমা এলাকায় রাখীবন্ধন উৎসব পালিত

#মালবাজার: কোথাও নাচ গানের অনুষ্ঠান আবার কোথাও ধর্মীয় ভাব গম্ভীর পরিবেশে,আবার কোথাও গাছকে রাখি পরিয়ে পরিবেশ রক্ষার বার্তা দিয়ে শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত মাল মহকুমা এলাকায় পালিত হলো রাখি বন্ধন উৎসব। আমাদের দেশে রাখি বন্ধন উৎসব এক প্রাচীন ধর্মীয় প্রথা। শ্রাবণ পূর্ণিমার এই দিনে বোনেরা ভাইদের হাতে রাখি পরিয়ে দিয়ে সুরক্ষার বার্তা দেন।
শুক্রবার সকাল থেকেই আকাশ পরিষ্কার থাকায় রোদের তাপমাত্রা যথেষ্ট এই ছিল। এরই মাঝে মালবাজার শহরের বিভিন্ন ওয়ার্ডে পৌরসভার পক্ষ থেকে রাখি বন্ধন উৎসব পালন করা হয় এবং মিষ্টি বিতরণ করা হয়।এর মধ্যে উল্লেখযোগ্য ছিল শহরের কলোনির মাঠে নয় এবং দশ নম্বর ওয়ার্ডের রাখী বন্ধন উৎসব। এখানে শুধু রাখি পরানোই নয়, ছিল নাচ গানের অনুষ্ঠান। নটরাজ ডান্স গ্রুপ, কিশলয় নার্সারি স্কুলের কচিকাঁচারা এদিন নাচ গানের মধ্যে দিয়ে উৎসব পালন করেন এবং উপস্থিত সবাইকে রাখি পরিয়ে দেন। ছাড়াও শহরের ৪,১৩, সহ কয়েকটি ওয়ার্ডে পৌরসভার পক্ষ থেকে রাখি বন্ধন উৎসব পালন করা হয়।

এদিন চাইল্ড ইন নিড ইনস্টিটিউট ( CINI) নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থার ছোট  চাইল্ড ক্যালেক্টিভরা সীমা সুরক্ষা বল (SSB) জোয়ান,  আধিকারিক ও মাল থানার আইসি সহ অন্যান্য পুলিশ কর্মীদের হাতে রাখি পরিয়ে সৌভ্রাতৃত্বের বার্তা দেন। পাশাপাশি এসএসসি আধিকারিকরা চাইল্ড কালেক্টিভ দের হাতে মোমেন্টও তুলে দেন।
এদিন মাল ব্লকের গুডহোপ চা বাগানের মহিলা চা শ্রমিকরা চা বাগানের পাশে: থাকা সেনা ছাউনির জোয়ানদের হাতে রাখি পরিয়ে দেন।
পাঠাপাখি নানান অনুষ্ঠান পরিবেশন করা হয়।
সেনা জওয়ানদের পক্ষ থেকে মিষ্টি বিতরণ করা হয়।
এদিন চালসা  এলাকায় পরিবেশপ্রেমী মানবেন্দ্র দে সরকার এবং আরো কয়েকজন টিয়াবনে গাছকে রাখি পরিয়ে পরিবেশ রক্ষার বার্তা দেন। তাদের সহযোগিতা করেন স্থানীয় যুব আবাসের কর্মীরা। এই উপলক্ষে বৃক্ষরোপণ ও করা হয়।
সামগ্রিকভাবে মাল মহকুমা এলাকায় সুন্দর পরিবেশে রাখি বন্ধন উৎসব পালিত হয়।
Advertisement
Live Cricket Score
upskillninja