Explore

Search

September 12, 2026 1:11 pm

IAS Coaching

জেলা ভিত্তিক বিজ্ঞান সেমিনারে সেরা কালিয়াগঞ্জ সরলা সুন্দরী হাই স্কুল

#চন্দ্র নারায়ণ সাহা রায়গঞ্জ: যুব কল্যাণ দপ্তরের তরফে জেলা স্তরের বিজ্ঞান সেমিনার অনুষ্ঠিত হল রায়গঞ্জে। বৃহস্পতিবার কর্নজোড়ার সরকারি যুব আবাসে জেলা ভিত্তিক এই সেমিনারের উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন হেমতাবাদের বিধায়ক হরিপদ বর্মন, জেলা যুব আধিকারিক রথীন বিশ্বাস সহ অন্যান্যরা। এবারের সেমিনারের মূল বিষয় ছিল, ২০৪৭ সালে ভারতের জ্বালানি সম্পদের পরিসর।

জেলার বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রছাত্রীরা এখানে অংশগ্রহণ করে। দিনশেষে সেরা হয়েছে কালিয়াগঞ্জ সরলা সুন্দরী হাই স্কুলের নবম শ্রেণির ছাত্র কিশোর সাহা। দ্বিতীয় হয় সেন্ট ইগনিয়াস হাই স্কুলের মোনালিসা সরকার এবং তৃতীয় হয় সেন্ট জেভিয়ার্স হাই স্কুলের ফাবিহা আনুম। আগামীতে জেলার সেরা হিসেবে কিশোর সাহা রাজ্যে প্রতিনিধিত্ব করবে।

তবে উপস্থিত শিক্ষক শিক্ষিকারা বলেন, যদি তাদের কিছুদিন আগে জানানো হত, সেক্ষেত্রে তাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সেমিনারে উপস্থাপন করতে পারতো। অন্যদিকে, জেলা যুব আধিকারিক রথীন বিশ্বাস বলেন, “আমাদের দপ্তর থেকে গত ৫ অগাস্ট নির্দেশিকা জারি করা হয়েছে। তখনই ব্লক ভিত্তিক ভাবে আমরা জানিয়ে দিয়েছিলাম।”

Advertisement
Live Cricket Score
upskillninja