Explore

Search

September 12, 2026 1:11 pm

IAS Coaching

পুলিশ ও এসএসবি’র যৌথ অভিযানে উদ্ধার ব্রাউন সুগার জালনোট সহ নগদ অর্থ, গ্রেপ্তার স্কুল শিক্ষক সহ ২

#মালবাজার: বুধবার মধ্য রাতে পুলিশ ও এসএসবি’র যৌথ অভিযানে নাগরা কাটা নন্দু মোর এলাকায় একটি বাড়ি থেকে ব্রাউন সুগার সহ জাল নোট উদ্ধার হয়। সেই সাথে পাওয়া যায় প্রায় ৮.৫ লক্ষ টাকা নগদ অর্থ। এই ঘটনায় গ্রেপ্তার হয়েছে এক স্কুল শিক্ষক সহ তার সহযোগী।
ডুয়ার্স জুড়ে দিনদিন বেড়েই চলেছে মাদক চোরাচালানকারীদের কারবার। গতকালই মাল ব্লকের ওদলাবাড়ি থেকে উদ্ধার হয়েছিল প্রচুর পরিমাণে নেশার ট্যাবলেট। তার আগে ডামডিমে উদ্ধার হয়েছিল নিষিদ্ধ কাফ সিরাপ। পুলিশের লাগাতার অভিযানে ধরা পড়ছে এই কারবারের সঙ্গে যুক্ত ব্যক্তিরা।
এইরকম ভাবে বুধবার মধ্যরাত্রে নাগরাকাটার জনবহুল নন্দ মোর  এলাকায় একটি বাড়িতে অভিযান চলায় পুলিশ ও এসএসবি’র যৌথ বাহিনী। ব্যবহার করা হয় স্নিগার ডগ। ওই বাড়িতে দীর্ঘদিন যাবত ভাড়া ছিলেন স্কুল শিক্ষক রঞ্জিত কুমার সিকদার। তিনি নাগরাকাটা এলাকার একটি জুনিয়র হাই স্কুলের শিক্ষকতা কাজের সঙ্গে যুক্ত ছিলেন।
পুলিশি অভিযানের নেতৃত্বে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এম, শ্রীনিবাসন। বেশ কিছুক্ষণ অভিযান চালিয়ে পুলিশ ওই বাড়ি থেকে নগদ ৮.৪৯ লক্ষ টাকা উদ্ধার করে।  যার মধ্যে কিছু জাল নোটও ছিল। এর সাথে পাওয়া যায় প্রায় ৬৭ গ্রাম ব্রাউন সুগার। পুলিশ স্কুল শিক্ষক রঞ্জিত কুমার সিকদার এবং তার সহযোগী বিরাজ মাহাতোকে গ্রেপ্তার করেছে। বিরাজ মাহাতোর বাড়ি কোচবিহার জেলার পুন্ডিবাড়ী এলাকায়।
পুলিশ আধিকারিকরা এই বিষয়ে বিস্তারিত কিছু বলতে না চাইলেও অন্য এক সূত্র থেকে জানা গেছে ধৃত রঞ্জিত কুমার শিকদার এর আগে মালদহ জেলাতে কর্মরত থাকাকালীন গ্রেপ্তার হয়েছিলেন। বৃহস্পতিবার পুলিশের পক্ষ থেকে ধৃত দুইজনকে আদালতে তোলা হয় এবং রিমান্ডের আবেদন জানানো হয়।
এর সাথে অন্য কোন চক্র জড়িত আছে কিনা সেই বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
স্কুল শিক্ষকের এহেন কর্মকাণ্ড দেখে বিস্মিত হয়েছে নাগরাকাটা এলাকার মানুষ পাশাপাশি লজ্জিত অনেকে। স্থানীয় এক বাসিন্দা আক্ষেপ করে বলেন, ” মানুষ গড়ার কারিগর যদি এরকম আচরণ করে তাহলে ভাবতে হবে ভবিষ্যৎ কোথায় যাচ্ছে?”।
Advertisement
Live Cricket Score
upskillninja