Explore

Search

September 12, 2026 3:08 pm

IAS Coaching

মুখা নাচের মাধ্যমে রায়গঞ্জ নার্সিং একাডেমিতে সাইবার নিরাপত্তা, মানব পাচার ও মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচি

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ রায়গঞ্জ নার্সিং একাডেমিতে সাইবার নিরাপত্তা, মানব পাচার এবং মাদকদ্রব্যের অপব্যবহার রোধে একটি গুরুত্বপূর্ণ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বর্তমান সমাজে ক্রমবর্ধমান সাইবার অপরাধ, মানব পাচার এবং মাদকের কুফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

বক্তারা জানান, সাইবার জালিয়াতি, অনলাইন প্রতারণা এবং ব্যক্তিগত তথ্যের অপব্যবহার থেকে নিরাপদ থাকতে সকলকে সতর্ক থাকতে হবে। পাশাপাশি মানব পাচারের মতো জঘন্য অপরাধ প্রতিরোধে সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে দ্রুত প্রশাসনকে অবহিত করার আহ্বান জানানো হয়। মাদকদ্রব্যের অপব্যবহার যে ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য মারাত্মক ক্ষতিকর, সে বিষয়েও সচেতন করা হয় উপস্থিতদের।

অনুষ্ঠানে অপরাধ প্রতিরোধে সময়মতো অভিযোগ জানানোর গুরুত্বের ওপর বিশেষ জোর দেওয়া হয়। বক্তারা বলেন, সচেতন নাগরিক, প্রশাসন এবং শিক্ষা প্রতিষ্ঠানের সম্মিলিত উদ্যোগই নিরাপদ, সুস্থ ও অপরাধমুক্ত সমাজ গঠনের অন্যতম প্রধান চাবিকাঠি।

কর্মসূচির শেষে উপস্থিত সকলকে সাইবার নিরাপত্তা বিধি মেনে চলা, মানব পাচার ও মাদকবিরোধী সচেতনতা ছড়িয়ে দেওয়া এবং যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়।

Advertisement
Live Cricket Score
upskillninja