Explore

Search

September 12, 2026 3:10 pm

IAS Coaching

রায়গঞ্জে NEET-এ চমক, একই গ্রাম থেকে দুই মেধাবীর ডাক্তারি পড়ার সুযোগ

#রায়গঞ্জঃ উত্তর দিনাজপুরের রায়গঞ্জ মহকুমার এলেঙ্গিয়া ও নরম ছিনাহার গ্রামের জন্য গর্বের খবর। জাতীয় স্তরের NEET-2026 পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে ডাক্তারি পড়ার সুযোগ পেয়েছেন একই এলাকার দুই মেধাবী ছাত্র নাজমুল হুদা ও নাইয়ার তানভীর। তাঁদের এই সাফল্যে আনন্দে ভাসছে শুধু দুই পরিবারই নয়, গোটা গ্রাম ও আশপাশের এলাকার মানুষ।

পরীক্ষায় নাজমুল হুদা ৬২২ এবং নাইয়ার তানভীর ৫৫৭ নম্বর অর্জন করেছেন। তাঁদের র‍্যাঙ্কও যথেষ্ট ভালো হওয়ায় পছন্দের মেডিক্যাল কলেজে কাউন্সেলিংয়ের সুযোগ পাওয়ার বিষয়ে আশাবাদী পরিবার ও শিক্ষকমহল।

দু’জনেই স্থানীয় এক শিক্ষক সাব্বীর আলীর প্রাক্তন ছাত্র। তিনি জানান, দশম শ্রেণি থেকেই তাঁদের অধ্যবসায়, নিষ্ঠা এবং কঠোর পরিশ্রম ছিল চোখে পড়ার মতো। সেই পরিশ্রমেরই আজ সার্থক পরিণতি মিলেছে। এই সাফল্যে হাসি ফুটেছে তাঁদের বাবা-মা, আত্মীয়স্বজন এবং সমগ্র এলাকার মানুষের মুখে।

জানা গেছে, নাজমুল হুদার বাবা গ্রামের একটি মসজিদের ইমাম এবং মা গৃহিণী। অন্যদিকে নাইয়ার তানভীরের বাবা মোঃ তাহের আলী, রায়গঞ্জের শ্রী শ্রী রামকৃষ্ণ বিদ্যাভবন-এর ইতিহাসের শিক্ষক এবং মা একজন SSK সহায়িকা।

গ্রামবাসীদের বক্তব্য, এতদিন শহরের শিক্ষার্থীদের সাফল্যের খবরই বেশি শোনা যেত। এবার গ্রামের দুই কৃতী ছাত্র প্রমাণ করে দিলেন, সুযোগ ও পরিশ্রম থাকলে গ্রামের ছাত্রছাত্রীরাও জাতীয় স্তরে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে।

পরিবারের সদস্য ও শুভানুধ্যায়ীরা সকলের কাছে তাঁদের জন্য দোয়া ও আশীর্বাদ চেয়েছেন। তাঁদের আশা, ভবিষ্যতে এই দুই মেধাবী দক্ষ ও মানবিক চিকিৎসক হয়ে সমাজের দরিদ্র মানুষের পাশে দাঁড়াবেন এবং নিজেদের গ্রামের নাম আরও উজ্জ্বল করবেন।

Advertisement
Live Cricket Score
upskillninja