Explore

Search

September 12, 2026 3:31 pm

IAS Coaching

রাজ্য অ্যাথলেটিক্স মিটে উত্তর দিনাজপুরের গর্ব, হ্যামার থ্রো-তে স্বর্ণ জিতলেন ঐতিহ্য রায় চৌধুরী

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জ: কলকাতার সাই কমপ্লেক্সে অনুষ্ঠিত ওয়েস্ট বেঙ্গল স্টেট অ্যাথলেটিক্স মিট–২০২৬-এ উত্তর দিনাজপুর জেলার জন্য বড় সাফল্য এনে দিলেন রায়গঞ্জের কৃতি ক্রীড়াবিদ ঐতিহ্য রায় চৌধুরী। উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধিত্ব করে অনূর্ধ্ব-২৩ মহিলা বিভাগের হ্যামার থ্রো ইভেন্টে তিনি স্বর্ণপদক জয় করেছেন।

ঐতিহ্য বর্তমানে রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের ছাত্রী। ধারাবাহিকভাবে ক্রীড়াক্ষেত্রে নিজের প্রতিভার পরিচয় দিয়ে চলেছেন তিনি। চলতি বছরই ইউনিভার্সিটি স্টেট চ্যাম্পিয়নশিপেও হ্যামার থ্রো বিভাগে স্বর্ণপদক অর্জন করেছিলেন। সেই সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে এবার রাজ্য অ্যাথলেটিক্স মিটেও সেরার সম্মান ছিনিয়ে নিলেন তিনি।

ঐতিহ্যের এই সাফল্যে উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া মহল, রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয় এবং জেলার ক্রীড়াপ্রেমীদের মধ্যে আনন্দের আবহ তৈরি হয়েছে। তাঁর এই কৃতিত্ব জেলার তরুণ-তরুণীদের খেলাধুলার প্রতি আরও উৎসাহিত করবে বলে মনে করছেন ক্রীড়া মহলের বিশিষ্টজনেরা। অভিনন্দন জানিয়েছেন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. চন্দন রায়ও। তিনি বলেন, রাজ্যস্তরে স্বর্ণপদক জয়ের মাধ্যমে ঐতিহ্য রায় চৌধুরী শুধু নিজের নয়, উত্তর দিনাজপুর জেলারও মুখ উজ্জ্বল করেছেন। আগামী দিনে জাতীয় স্তরেও তাঁর আরও সাফল্য কামনা করেছেন জেলার ক্রীড়াপ্রেমীরা।

Advertisement
Live Cricket Score
upskillninja