Explore

Search

June 30, 2026 4:01 am

IAS Coaching

মর্নিং স্কুলের সার্কুলার নিয়ে বিভ্রান্তি তুঙ্গে, জেলায় জেলায় চর্চা

#কলকাতাঃ রাজ্যের স্কুলগুলিতে মর্নিং স্কুল চালু থাকা নিয়ে ফের বিভ্রান্তি ছড়াল সামাজিক মাধ্যমে। ১৫ই জুলাই পর্যন্ত মর্নিং স্কুল চলবে বলে দাবি করে একটি তথাকথিত সরকারি সার্কুলার দ্রুত ভাইরাল হয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই সেই সার্কুলার ঘিরে শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং পড়ুয়াদের মধ্যে শুরু হয় জোর আলোচনা।

ভাইরাল হওয়া ওই সার্কুলারে উল্লেখিত মেমো নম্বর ও তারিখ নিয়ে প্রশ্ন ওঠে। অনেকেই সার্কুলারের সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেন। এরই মধ্যে অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের রাজ্য সাধারণ সম্পাদক বাপী প্রামাণিক তাঁর সামাজিক মাধ্যমের পেজে বিষয়টি শেয়ার করায় বিভ্রান্তি আরও বাড়ে।

তবে কিছুক্ষণের মধ্যেই তিনি নিজের পোস্টটি সরিয়ে নিয়ে জানান, বিষয়টি নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছিল। দ্রুত খোঁজখবর নিয়ে তিনি নিশ্চিত হয়েছেন যে ভাইরাল হওয়া সার্কুলারটি সঠিক নয়। তিনি স্পষ্ট করেন, মর্নিং স্কুল ১৫ই জুলাই পর্যন্ত বাড়ানোর বিষয়ে এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনও সরকারি নির্দেশিকা প্রকাশ করা হয়নি।

এই ঘটনার পর শিক্ষা মহলের একাংশ সামাজিক মাধ্যমে প্রচারিত কোনও সরকারি নির্দেশিকা যাচাই না করে বিশ্বাস না করার আবেদন জানিয়েছেন। সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়া পর্যন্ত শিক্ষা দপ্তরের অফিসিয়াল নির্দেশই চূড়ান্ত বলে মনে করিয়ে দিয়েছেন সংশ্লিষ্ট মহল। বর্তমানে রাজ্যের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের নজর এখন শিক্ষা দপ্তরের পরবর্তী সরকারি বিজ্ঞপ্তির দিকে।

Advertisement
Live Cricket Score
upskillninja