Explore

Search

May 28, 2026 10:52 pm

IAS Coaching

পিয়ালী বসাকের সঙ্গী শেরপার দেহ উদ্ধার, শোকে স্তব্ধ নেপাল

#কাঠমান্ডুঃ পাঁচ মাসের দীর্ঘ অনুসন্ধানের পর অবশেষে উদ্ধার হল নিখোঁজ শেরপা গাইড ফুরওয়া ওয়াংদেল শেরপার দেহ। মাকালু অভিযানের সময় নিখোঁজ হওয়া এই অভিজ্ঞ পর্বতারোহীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে নেপালের শেরপা সমাজে।

জানা গিয়েছে, নেপালের সাঙ্খুয়াসভা জেলার মাকালু-১ ওয়ালুং গ্রামীণ এলাকার বাসিন্দা ৪০ বছর বয়সী ফুরওয়া ওয়াংদেল শেরপা গত কয়েক মাস আগে ভারতীয় পর্যটক ও পর্বতারোহী পিয়ালী বসাকের সঙ্গে বিশ্বের পঞ্চম উচ্চতম শৃঙ্গ মাকালু (৮,৪৮৫ মিটার) অভিযানে অংশ নিয়েছিলেন। শীর্ষ জয়ের পর নামার সময় তিনি দুর্ঘটনার কবলে পড়েন বলে অনুমান করা হচ্ছে।

ঘটনার পরপরই শুরু হয় ব্যাপক উদ্ধার অভিযান। কৈলাশ এয়ারের সহায়তায় চারজন উদ্ধারকারীকে হেলিকপ্টারে করে মাকালু বেস ক্যাম্পে পাঠানো হয়। পাশাপাশি “মাকালু অ্যাডভেঞ্চার”-এর উদ্যোগে আট সদস্যের একটি দল, যার মধ্যে একাধিক অভিজ্ঞ শেরপাও ছিলেন, দুর্গম তুষারাবৃত এলাকায় টানা অনুসন্ধান চালান।

প্রতিকূল আবহাওয়া, তীব্র ঠান্ডা এবং উচ্চতাজনিত ঝুঁকির কারণে উদ্ধারকাজ অত্যন্ত কঠিন হয়ে ওঠে। অবশেষে জ্যৈষ্ঠ মাসের ১০ তারিখ, অর্থাৎ মে মাসের শেষ সপ্তাহে মাকালুর হাই ক্যাম্প এলাকায় ফুরওয়া ওয়াংদেল শেরপার দেহ উদ্ধার করা সম্ভব হয়।

স্থানীয় সূত্রে খবর, ফুরওয়া দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক পর্বতারোহীদের গাইড হিসেবে কাজ করতেন এবং হিমালয়ের একাধিক কঠিন শৃঙ্গে সফল অভিযান পরিচালনা করেছিলেন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সহকর্মী শেরপা, অভিযাত্রী মহল এবং স্থানীয় বাসিন্দারা।

নেপালের পর্বতারোহণ মহলে এখন একটাই আলোচনা—পর্বতারোহীদের সাফল্যের আড়ালে থাকা শেরপাদের আত্মত্যাগ ও ঝুঁকির জীবন। ফুরওয়া ওয়াংদেল শেরপার মৃত্যু সেই কঠিন বাস্তবকেই আরও একবার সামনে এনে দিল।

Advertisement
Live Cricket Score
upskillninja