Explore

Search

July 6, 2026 4:53 am

IAS Coaching

পে কমিশনের সঙ্গে ডিএ ঘোষণার দাবি বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির

#শুভজিৎ দাস, রায়গঞ্জ: সোমবার নবগঠিত রাজ্য সরকারের মন্ত্রিসভার ২য় বৈঠকে সপ্তম পে কমিশন গঠনের ঘোষণা করা হয়েছে। বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি এই ঘোষণাকে স্বাগত জানায়। কিন্তু নির্বাচনী প্রতিশ্রুতি এবং কয়েক দিন যাবৎ সংবাদ মাধ্যমে প্রচার মোতাবেক সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী বকেয়া সহ কেন্দ্রীয় হারে ডি এ প্রদান কোনো ঘোষণা না হওয়ায় রাজ্যের কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মীরা হতাশ।

এমনকি পূর্বতন সরকারের ৪ শতাংশ ডি এ প্রদানের বিষয়েও কোনো উল্লেখ নেই। সেই সঙ্গে পে কমিশনের চেয়ারম্যান, অন্যান্য সদস্য এবং রিপোর্ট প্রকাশ ও কার্যকরী করার মেয়াদ ইত্যাদি পরিপূর্ণ ভাবে ঘোষণা হয়নি।

এক প্রেস বিবৃতিতে সমিতির উত্তর দিনাজপুর জেলা কমিটির সভাপতি দুলাল রাজবংশী অভিযোগ করে বলেন বর্তমান সরকারের মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতা থাকাকালীন বহুবার রাজ্যের কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মীদের আন্দোলনকে সমর্থন জানিয়েছিলেন।

সেই সঙ্গে ক্ষমতায় গিয়েই সমস্ত বকেয়া ডি এ প্রদানের প্রতিশ্রুতি দিয়েছিলেন। অথচ আজকের বৈঠকে তার উল্লেখটুকুও না থাকায় আমরা আশাহত। তিনি দীর্ঘদিনের দাবি মেনে অবিলম্বে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী বকেয়া সহ কেন্দ্রীয় হারে ডি এ প্রদানের দাবি করেন।

Advertisement
Live Cricket Score
upskillninja