Explore

Search

May 14, 2026 1:48 pm

IAS Coaching

বেড়ে গেল গ্রীষ্মের ছুটি, খুশি শিক্ষক থেকে পড়ুয়ারা

#কোলকাতাঃ রাজ্যের স্কুলগুলিতে গ্রীষ্মের ছুটি আরও বাড়ানো হল। আগে ঘোষণা অনুযায়ী ১১ই জুন থেকে ১৬ই জুন পর্যন্ত গরমের ছুটি থাকার কথা ছিল। সেই অনুযায়ী আগামী ১৮ই জুন থেকে রাজ্যের সমস্ত প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে পঠনপাঠন শুরু হওয়ার কথা ছিল।

তবে বুধবার কমিশনার অফ স্কুল এডুকেশনের তরফে প্রকাশিত নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ৩১শে মে পর্যন্ত রাজ্যের সমস্ত সরকারি ও সরকার পোষিত স্কুল বন্ধ থাকবে। আগামী ১লা জুন থেকে পুনরায় পঠনপাঠন শুরু হবে।

এই সিদ্ধান্তে স্বস্তি ও খুশি প্রকাশ করেছেন শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে পড়ুয়ারা। তাঁদের দাবি, প্রচণ্ড গরম ও অস্বস্তিকর আবহাওয়ার মধ্যে মাত্র ছয় দিনের গরমের ছুটি কার্যত অপ্রতুল ছিল। নতুন সিদ্ধান্তে ছাত্রছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষার দিকটিও গুরুত্ব পেয়েছে বলে মনে করছেন অনেকে।

অভিভাবকদের একাংশও জানিয়েছেন, সাম্প্রতিক যুদ্ধ জনিত পরিস্থিতিতে স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত যথাযথ হয়েছে।

Advertisement
Live Cricket Score
upskillninja