Explore

Search

September 12, 2026 6:34 pm

IAS Coaching

আবারও বাতিল শিলিগুড়িমুখী একাধিক ট্রেন, দুর্ভোগের আশঙ্কায় যাত্রীরা

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ আবারও ট্রেন বাতিলের জেরে সমস্যায় পড়তে চলেছেন উত্তর দিনাজপুর সহ উত্তরবঙ্গের বহু যাত্রী। রেল সূত্রে জানা গিয়েছে, অটোমেটিক ব্লক সিগন্যালিংয়ের কাজের জন্য আগামী ১৬ ও ১৭ মে একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন বাতিল রাখা হচ্ছে। এর পাশাপাশি বহু এক্সপ্রেস ট্রেনের সময়সূচীতেও পরিবর্তন আনা হয়েছে।

জানা গিয়েছে, ১৬ মে শনিবার বাতিল থাকবে রাধিকাপুর-শিলিগুড়ি, শিলিগুড়ি রাধিকাপুর ইন্টারসিটি এক্সপ্রেস ও রাধিকাপুর শিলিগুড়ি ডেমু। একইভাবে ১৭ মে বাতিল রাখা হয়েছে রাধিকাপুর-শিলিগুড়ি ডেমু প্যাসেঞ্জার ট্রেন। এছাড়াও RDP-SGUJ DEMU পরিষেবাও ওই সময় বন্ধ থাকছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

শুধু ট্রেন বাতিলই নয়, একাধিক দূরপাল্লার এক্সপ্রেস ট্রেন এবং বন্দে ভারতের সময়সূচীতেও পরিবর্তন করা হয়েছে। ফলে আগে থেকে টিকিট কাটা যাত্রীদের মধ্যে চরম বিভ্রান্তি তৈরি হয়েছে। বিশেষ করে চিকিৎসা, চাকরি ও শিক্ষার কাজে নিয়মিত শিলিগুড়ি যাতায়াতকারী যাত্রীরা সমস্যায় পড়বেন বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে রাধিকাপুর-তেলতা এবং কাটিহার-তেলতা ডেমু ট্রেনের রুটও সাময়িকভাবে বারসই পর্যন্ত ছোট করা হয়েছে। ফলে মাঝপথে যাত্রীদের নেমে বিকল্প যানবাহনের ওপর নির্ভর করতে হতে পারে।

রেলের এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন নিত্যযাত্রীরা। তাঁদের অভিযোগ, বারবার ট্রেন বাতিল এবং সময় পরিবর্তনের ফলে সাধারণ মানুষের ভোগান্তি চরমে উঠছে। যদিও রেল কর্তৃপক্ষের দাবি, ভবিষ্যতে আরও উন্নত ও নিরাপদ পরিষেবা চালুর লক্ষ্যেই এই কাজ করা হচ্ছে।

Advertisement
Live Cricket Score
upskillninja