Explore

Search

September 12, 2026 7:32 pm

IAS Coaching

মাধ্যমিক পরীক্ষার ফলাফল ৮ই মে, শুক্রবার

 

#কোলকাতাঃ অপেক্ষার অবসান হতে চলেছে রাজ্যের লক্ষ লক্ষ ছাত্রছাত্রীদের। আগামী ৮ই মে, শুক্রবার সকালে প্রকাশিত হতে চলেছে এবছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে।

এদিকে আসন্ন বিধানসভা নির্বাচনের ভোট গণনা রয়েছে ৪ঠা মে। তার ঠিক চারদিন পরেই ফল প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে নির্বাচন পর্ব শেষ হতেই শিক্ষা দফতর মাধ্যমিকের ফল প্রকাশে উদ্যোগী হচ্ছে বলে মনে করা হচ্ছে।

প্রতি বছরের মতো এবারও অনলাইনের মাধ্যমেই ছাত্রছাত্রীরা তাদের ফলাফল দেখতে পারবে। পাশাপাশি নির্দিষ্ট সময়ে স্কুল থেকেও মার্কশিট ও সার্টিফিকেট সংগ্রহ করা যাবে বলে জানা গিয়েছে।

এই বছর মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকদের মধ্যে ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে। দীর্ঘদিনের পরিশ্রমের ফল হাতে পেতে আর মাত্র কয়েকদিনের অপেক্ষা।

Advertisement
Live Cricket Score
upskillninja