Explore

Search

April 18, 2026 8:09 am

IAS Coaching

ইংরেজি বিভাগের উদ্যোগে অভিনব কর্মসূচি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ শুক্রবার দুপুরে এক অভিনব শিক্ষামূলক কর্মসূচির সাক্ষী থাকল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়। ইন্টার্নশিপের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৫ম সেমিস্টার সহ প্রায় ২০০ জন ছাত্র-ছাত্রী অংশ নিল এক বিশেষ প্রশিক্ষণমূলক অনুষ্ঠানে।

জানা গেছে, NDRF এর সেকেন্ড ব্যাটালিয়ন, হরিনঘাটা, কল্যাণীর রিজিওনাল রেসপন্স সেন্টারের সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডেপুটি কমান্ডেন্ট সঞ্জয় কুমার রঞ্জন। তাঁর নেতৃত্বে মোট ২০ জনের একটি বিশেষজ্ঞ দল রায়গঞ্জে এসে এই প্রশিক্ষণ প্রদান করেন।

এদিন ইংরেজি বিভাগের অধ্যাপক ড নির্ঝর সরকার বলেন, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রিয়রঞ্জন দাসমুন্সী লেকচার হলে অনুষ্ঠিত এই কর্মসূচিতে ছাত্র-ছাত্রীদের হাতে-কলমে বিভিন্ন জরুরি পরিস্থিতিতে করণীয় সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়। ইন্টার্নশিপের অংশ হিসেবে এই ধরনের বাস্তবমুখী উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে নানা ধরনের রেসকিউ কর্মকান্ড হাতে কলমে শেখানো হয়। এতে পড়ুয়াদের মানসিক বিকাশ হবে বলেই মনে করছেন অধ্যাপকেরা।

বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক ড. দূর্লভ সরকার বলেন, এই চত্বরে এই প্রথমবারের মতো এ ধরনের কর্মসূচির আয়োজন করা হল, যা ছাত্র-ছাত্রীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দুর্লভ সরকার সহ অধ্যাপক পিনাকী রায়, সমহিতা চট্টোপাধ্যায়, নির্ঝর সরকার, সংযুক্তা চ্যাটার্জি, অরিত্র মুন্সি এবং দেবজয় ভট্টাচার্য প্রমুখ। তাঁরা সকলেই এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি চালিয়ে যাওয়ার পক্ষে মত প্রকাশ করেন।

Advertisement
Live Cricket Score
upskillninja