Explore

Search

September 12, 2026 10:01 am

IAS Coaching

মোদীর নতুন দিশা, ভারতে শুরু হল হাইড্রোজেন রেলইঞ্জিন

#নতুন দিল্লিঃ পরিবেশবান্ধব ও আধুনিক রেল পরিবহনের পথে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার দেশের প্রথম স্বদেশে নির্মিত হাইড্রোজেনচালিত ট্রেনের সূচনা করেন। হরিয়ানার জিন্দ থেকে সোনিপত রুটে এই ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক মাধ্যমে জানান, “India takes a major leap towards green mobility!” তিনি বলেন, জিন্দ থেকে সোনিপতের মধ্যে ভারতের প্রথম স্বদেশি হাইড্রোজেনচালিত ট্রেনের যাত্রা শুরু হওয়া দেশের প্রযুক্তিগত সক্ষমতা এবং ভারতীয় রেলের উদ্ভাবনী শক্তির এক উজ্জ্বল নিদর্শন।

প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, এই সাফল্য ভারতীয় রেলের কর্মীদের নিষ্ঠা, দক্ষতা ও উদ্ভাবনী চিন্তার প্রতিফলন। একই সঙ্গে এটি ‘আত্মনির্ভর ভারত’-এর স্বপ্নকে আরও শক্তিশালী করবে এবং ভবিষ্যতমুখী, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

রেল মন্ত্রকের মতে, হাইড্রোজেনচালিত ট্রেন ডিজেলচালিত ট্রেনের তুলনায় অনেক কম দূষণ সৃষ্টি করে। এই প্রযুক্তির মাধ্যমে কার্বন নিঃসরণ হ্রাসের পাশাপাশি জ্বালানির বিকল্প ব্যবহারে নতুন দিগন্ত উন্মোচিত হবে। ভবিষ্যতে দেশের আরও বিভিন্ন রুটে এই ধরনের হাইড্রোজেনচালিত ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।

বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগ শুধু ভারতীয় রেলের আধুনিকীকরণই নয়, বরং সবুজ জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে ভারতের অগ্রযাত্রাকেও আরও একধাপ এগিয়ে নিয়ে গেল।

Advertisement
Live Cricket Score
upskillninja