Explore

Search

July 18, 2026 1:52 am

IAS Coaching

মর্মান্তিক দুর্ঘটনা, ট্রেনের সঙ্গে স্কুল পুল কারের সংঘর্ষ, প্রাণ গেল শিশুদের

#মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ জেলায় শুক্রবার সকালে এক হৃদয়বিদারক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। কর্ণসুবর্ণ রেল স্টেশনে ঢোকার মুখে নিমতিতা–কাটোয়া প্যাসেঞ্জার (৫৩০৫৪) ট্রেনের সঙ্গে একটি স্কুল পুল কারের ভয়াবহ সংঘর্ষ হয়। প্রাথমিকভাবে জানা গিয়েছে, সকাল প্রায় ৬টা ৪২ মিনিট নাগাদ ঘটে যাওয়া এই দুর্ঘটনায় পুল কারে থাকা ১৭ জন শিশুর মধ্যে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়েছে। বাকি আহতদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পর এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে হাত লাগান। পরে রেল পুলিশ, জেলা প্রশাসন, দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়। রেলওয়ে এবং প্রশাসনের পক্ষ থেকে ঘটনার তদন্ত শুরু হয়েছে। কীভাবে ট্রেনের সঙ্গে স্কুল গাড়ির সংঘর্ষ হল, তা খতিয়ে দেখা হচ্ছে।

এই মর্মান্তিক ঘটনায় গোটা রাজ্যজুড়ে শোকের পরিবেশ তৈরি হয়েছে। নিহত শিশুদের পরিবারগুলির প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বিভিন্ন মহল। প্রশাসনের পক্ষ থেকে আহতদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় সবরকম ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

Advertisement
Live Cricket Score
upskillninja