Explore

Search

May 19, 2026 5:46 pm

IAS Coaching

বিজেপি প্রার্থীকে সাথে নিয়ে একাধিক চা বাগানে ম্যারাথন প্রচার করলেন সাংসদ মনোজ টিগগা

#মালবাজার: মাল ব্লকের দুই  গ্রাম পঞ্চায়েতের একাধিক চা বাগানে প্রার্থীকে সাথে নিয়ে ভোটের প্রচারে হাওয়া তুললেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিগগা। ভোট যত এগিয়ে আসছে সমস্ত রাজনৈতিক দলই প্রচারের ঝাঁজ বাড়াচ্ছেন। ডুয়ার্সের মাল বিধানসভা মূলত চা বাগান অধ্যুষিত  এলাকা। চা বাগানের শ্রমিকদের ভোট এখানে সমস্ত রাজনৈতিক দলের কাছে গুরুত্বপূর্ণ। সেই চা বাগান এলাকার শ্রমিকদের ভোট নিজেদের দখলে আনতে সমস্ত রাজনৈতিক দল তৎপর হয়ে উঠেছে।
সোমবার সকালেই মালবাজার শহরে আসেন আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিজ্ঞা। দলীয় প্রার্থী শুক্লা মুন্ডা ও কর্মী সমর্থকদের সাথে নিয়ে তিনি যান মালবাজার শহর সংলগ্ন টুনবাড়ি ও গুরজংঝোড়া চা বাগানে। সেখানে কেন্দ্রের বিজেপি সরকারের বিভিন্ন কর্মসূচি শ্রমিকদের সামনে তুলে ধরেন। বিজেপি  প্রার্থীর অনুকূলে
ভোট প্রার্থনা করেন।
প্রচার চলাকালীন র‍্যাশন  ব্যবস্থা নিয়ে শ্রমিকদের ভুল ধারণা দূর করতে গিয়ে বলেন, ” যখন আপনারা র‍্যাশান নেন তখন বায়োমেট্রিক পদ্ধতিতে হাতের ছাপ দেওয়ার পর যে কাগজটা বেরিয়ে আসে সেখানে লেখা থাকে প্রধানমন্ত্রী অন্নদয় যোজনা। অথচ রাজ্য সরকার প্রচার করছে রেশনে ৩৫ কেজি চাল রাজ্য সরকার দিচ্ছে। এটা মিথ্যা প্রচার”। এরপর তিনি চলে যান মিনগ্লাস ও সাইলি চা বাগানে। সেখানে শ্রমিকদের মাঝে প্রচার করেন এবং চা বাগানের ক্র্রেস হাউজে গিয়ে শিশুদের দেখাশোনা করেন এবং কোলে নিয়ে খেলা করেন।
এদিন বিভিন্ন দলের বেশ কিছু কর্মী সমর্থক বিজেপিতে যোগদান করেন। সাংসদ মনোজ টিগগা এবং প্রার্থী শুক্রা মুন্ডা তাদের হাতে পতাকা তুলে দেন। এদিন সাতটি বাগানে ম্যারাথন প্রচার হয় যা দেখে অনুমান করা যায় পিছিয়ে থেকেও সমান টক্কর দিচ্ছেন বিজেপি প্রার্থী শুক্লা মুন্ডা।
Advertisement
Live Cricket Score
upskillninja