Explore

Search

May 19, 2026 5:47 pm

IAS Coaching

১৪ দফা কর্মসূচি নিয়ে ইশতেহার প্রকাশ করল ডুয়ার্সের নতুন রাজনৈতিক শক্তি ডুয়ার্স তরাই জনশক্তি ফ্রন্ট

#মালবাজার: ১৪ দফা কর্মসূচি নিয়ে ইশতেহার প্রকাশ করল ডুয়ার্সের নতুন রাজনৈতিক শক্তি ডুয়ার্স তরাই জনশক্তি ফ্রন্ট। সেই সাথে নিজেদের প্রতীক নিয়ে প্রচার শুরু করে দিল ডুয়ার্স জুড়ে। শুক্রবার  মালবাজার বাসস্ট্যান্ড সংলগ্ন দলীয় অফিসে নাগরাকাটা ও মাল বিধানসভার দুই প্রার্থী চন্দন লোহারা ও হেমন্ত কুজুরকে পাশে নিয়ে ইশতেহার প্রকাশ করেন দলের সভাপতি রাজেশ লাকড়া।
ইশতেহার প্রকাশ করে রাজেশ লাকড়া  বলেন,
ডুয়ার্সের এই এলাকা থেকে পাঁচটি বিধানসভা সংরক্ষিত আসন রয়েছে। প্রতিবারই এখান থেকে বিধায়করা নির্বাচিত হয়ে বিধানসভায় যান কিন্তু এই এলাকার আর্থসামাজিক উন্নয়ন এবং বিভিন্ন সমস্যার সমাধানের কথা বিধানসভায় তুলে ধরেন না। যার ফলে সমস্যা আর সমস্যাই থেকে যায়। আমাদের একজন প্রার্থীও যদি বিধানসভায় যায় তাহলে আমাদের  ইশতেহারে প্রকাশিত কর্মসূচি বাস্তবায়ন করার চেষ্টা করবে। আমরা ১৪ টি কর্মসূচি ঘোষণা করছি।
যার মধ্যে রয়েছে ডুয়ার্স এবং তারা এলাকায় স্বায়ত্তশাসন চালু করা, চা শ্রমিকদের জমির পাট্টা নয় মালিকানা স্বত্ব  প্রদান করার জন্য প্রয়াস চালাবে, চা বাগান শ্রমিকদের ন্যূনতম মজুরি যাতে চালু হয় তার জন্য প্রয়াস জানাবে, তরাই এবং ডুয়ার্সের বাস্তব অবস্থা উন্নতি করনের জন্য মেডিকেল কলেজ আপনের ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে, শিক্ষার উন্নতির জন্য ডুয়ার্সের সরকারি বেসরকারি সমস্ত স্কুলে ইংরাজি মাধ্যমে আধুনিক শিক্ষা ব্যবস্থা চালু করার প্রয়াস চালানো হবে।
এই রকম ১৪ কর্মসূচি নিয়ে আমাদের প্রার্থী ও কর্মীরা মানুষের কাছে পৌঁছবে এবং প্রচার চালাবে। মাল বিধানসভার প্রার্থী চন্দন লোহারা বলেন, আমার চিহ্ন স্কুল ব্যাগ। সমস্ত ছেলেমেয়েরা যাতে স্কুলগামী হয় সেজন্যই এই প্রতীক নেওয়া। উন্নত এবং আধুনিক শিক্ষা এবং স্বাস্থ্যব্যবস্থা চালু করার জন্যে প্রচার চালাবো।
হেমন্ত হুজুর বলেন, আমার চিহ্ন মাইক যার মাধ্যমে মানুষ নিজের কথা বলতে পারে। আমরা আমাদের ইশতেহার অনুযায়ী কর্মসূচি মানুষের কাছে তুলে ধরব। মালবাজার নাগরাকাটা ছাড়াও ডুয়ার্স ও তরাইয়ের কয়েকটি আসনে প্রার্থী দিয়েছে ডুয়ার্স তরাই জনশক্তি ফ্রন্ট।
Advertisement
Live Cricket Score
upskillninja