Explore

Search

April 4, 2026 4:00 am

IAS Coaching

শোভাযাত্রা সহ বিজেপি ও সিপিএমের ৪প্রার্থীর মনোনয়ন জমা এসডিও অফিসে

#মালবাজার: বর্নাঢ্য শোভাযাত্রা সহ বৃহস্পতিবার মাল ও নাগরাকাটা বিধানসভা আসনের  বিজেপি ও সিপিএমের ৪প্রার্থীর মনোনয়ন জমা পড়লো মাল মহকুমা শাসকের দপ্তরে। মালবাজার ২০/এসটি এবং নাগরাকাটা ২১/এসটি  দুটি আসন তপশিলি উপজাতিদের জন্য সংরক্ষিত। চা বাগান বনবস্তি ও গ্রামাঞ্চল নিয়ে এই দুই বিধানসভা আসনের এলাকা। রাজ্যের অন্যান্য এলাকার মত এই দুই আচনেও ভোটের দামামা বেজে গেছে। বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা নিজ নিজ প্রার্থীর অনুকূলে প্রচার শুরু করেছেন।
এই প্রচার পর্বের মাঝেই বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার দিন। এদিন বিজেপির দুই প্রার্থী মাল বিধানসভা আসনের জন্য শুক্লা মুন্ডা এবং নাগরাকাটা বিধানসভা আপনের জন্য পুনা ভাংড়া মনোনয়নপত্র জমা দেন।
অপরদিকে সিপিএম এবার জোট বন্ধন এর বাইরে এসে একাই লড়ার সিদ্ধান্ত নিয়েছে। তাদের মালবাজার আসনের প্রার্থী মনু ওরাও এবং নাগরাকাটা আসনের দিলকুমার ওরাও মনোনয়নপত্র জমা দেন।
এদিন সকাল থেকেই মাল কলোনির মাঠে বিজেপির কর্মী সমর্থকরা সমবেত হন। দশটা নাগাদ দুই প্রার্থী পৌঁছে যান। এরপর শোভাযাত্রা সহ বিবেকানন্দ রোড, জাতীয় সড়ক ধরে শোভাযাত্রা এসে পৌঁছায় মহকুমা শাসকের দপ্তরে। সেখানেই নির্বাচন বিধি মেনে দুই প্রার্থী মনোনয়নপত্র জমা করেন।
অপরদিকে মালবাজার শহরের ৬ নম্বর ওয়ার্ডে স্টেশন  রোড এলাকায় সিপিএমের কর্মী সমর্থকরা সমবেত হন। তারপর দুই প্রার্থী দলীয় কর্মী সমর্থকদের নিয়ে র‍্যালি করে স্টশন রোড,জাতীয় সরক ধরে মহকুমা শাসকের দপ্তরে এসে মনোনয়নপত্র জমা দেন।
এদিন মনোনয়নপত্র জমা দেওয়া কে কেন্দ্র করে মহকুমা শাসকের দপ্তরে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা ছিল। ছিল রাজ্য পুলিশের আধিকারিক ও কর্মীরা তার সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনী।
কোনরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে সব রকম ব্যবস্থাই নিয়ে রেখেছিল প্রশাসন। আগামী চার দিনের মধ্যে অন্যান্য দল তাদের মনোনয়ন জমা দেবে বলে জানা গেছে।
Advertisement
Live Cricket Score
upskillninja