Explore

Search

June 16, 2026 11:57 pm

IAS Coaching
Latest News

আইপিএলের আদলে কুইজ প্রিমিয়ার লিগের একাদশ বর্ষ, রায়গঞ্জে জমজমাট পয়েন্ট অকশন

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ উত্তর দিনাজপুর জেলার ক্যুইজ সংস্থার পরিচালনায় অনুষ্ঠিত হতে চলেছে তাদের বার্ষিক মেগা অনুষ্ঠান কুইজ প্রিমিয়ার লিগ (QPL)। আইপিএলের অনুকরণে তৈরি এই জনপ্রিয় কুইজ লিগের একাদশ বর্ষের আসর বসতে চলেছে আগামী ৮, ৯ ও ১০ মে। উল্লেখ্য, প্রতিবছর ১লা বৈশাখ উপলক্ষ্যে এপ্রিল মাসে এই অনুষ্ঠান আয়োজিত হলেও, চলতি বছরে বিধানসভা ভোটের কারণে মূল অনুষ্ঠানসূচি পিছিয়ে মে মাসে নির্ধারণ করা হয়েছে।

এই উপলক্ষে রবিবার রায়গঞ্জের কে এল বি গ্র্যান্ড হোটেলের ব্যাঙ্কুয়েট হলে অনুষ্ঠিত হল কুইজ প্রিমিয়ার লিগের দল গঠনের গুরুত্বপূর্ণ পর্ব—পয়েন্ট অকশন বা নিলাম। উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে রেজিস্ট্রেশন করা কুইজাররা এই নিলামের মাধ্যমে ভাগ হয়ে গেলেন মোট ছয়টি দলে।

আয়োজকদের পক্ষে দেবব্রত দাস বলেন,নিলাম পর্বে অংশ নেওয়া ছয়টি দলের ক্যাপ্টেনরা নির্ধারিত পয়েন্টের ভিত্তিতে কৌশলগতভাবে নিজেদের দল গঠন করেন। আগামী তিন মাস ধরে এই দলগুলো নিয়মিত কুইজ প্র্যাকটিসে অংশ নিয়ে নিজেদের প্রস্তুত করবে এবং মে মাসে মূল প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

চলতি বছরের কুইজ প্রিমিয়ার লিগে অংশগ্রহণকারী ছয়টি দল হল
১) রিপাবলিক অফ কুইজ
২) কুলিক ব্লাস্টার্স
৩) কুইজিং স্পারটাক
৪) ইনকুইজিটিভ আরকেনস
৫) দা রুইনাস গিক্স
৬) কুইজো-ডাই-অক্সাইড

নিলাম পর্ব ঘিরে কুইজপ্রেমীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উত্তেজনা। আয়োজকদের মতে, এবারের কুইজ প্রিমিয়ার লিগ আগের সব বছরের তুলনায় আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও আকর্ষণীয় হতে চলেছে।

Advertisement
Live Cricket Score
upskillninja