Explore

Search

August 9, 2026 6:39 pm

IAS Coaching

স্বাস্থ্য ও মানবিকতার বার্তা নিয়ে রায়গঞ্জে স্লো ম্যারাথন

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ স্বাস্থ্য সচেতনতা, সামাজিক সম্প্রীতি ও মানবিকতার বার্তা নিয়ে আগামী ২৪শে ডিসেম্বর, বুধবার রায়গঞ্জে অনুষ্ঠিত হতে চলেছে ‘পিঙ্কাথন ৩.০’। ৬ কিলোমিটার স্লো ম্যারাথন হিসেবে আয়োজিত এই দৌড় প্রতিযোগিতা শুরু হবে ভোর ৫টা ৩০ মিনিটে। অনুষ্ঠানের সূচনা ও সমাপ্তি হবে শহরের কারিটাস হল প্রাঙ্গণে।

আয়োজকদের তরফে সুস্মিতা ভট্টাচার্য বলেন , এই ম্যারাথনে অংশগ্রহণের জন্য রেজিষ্ট্রেশন ফি রাখা হয়েছে ৫০ টাকা। প্রতিযোগিতাটি সকলের জন্য উন্মুক্ত। পুরুষ, মহিলা ও শিশুসহ সকল বয়সের মানুষ এতে অংশ নিতে পারবেন। স্বাস্থ্য ও ফিটনেসের পাশাপাশি সামাজিক দায়িত্ববোধ গড়ে তুলতেই এই উদ্যোগ।

ম্যারাথনে অংশগ্রহণকারী প্রত্যেককে মেডেল ও সার্টিফিকেট প্রদান করা হবে। এছাড়া জুনিয়র, টিনএজ ও সিনিয়র—এই তিনটি বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের বিশেষ পুরস্কার দেওয়া হবে। এই কর্মসূচির অন্যতম উল্লেখযোগ্য দিক হলো, ম্যারাথন থেকে সংগৃহীত সমস্ত অর্থ একটি গ্রামের দুঃস্থ মানুষের কল্যাণে ব্যয় করা হবে। শীতের কথা মাথায় রেখে ওই গ্রামে কম্বল বিতরণ করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

মিনার্ভা ক্লাসেস, CINI, SWI কারিটাস ও ফিড পজ ইনিশিয়েটিভ-এর সহযোগিতায় আয়োজিত এই ‘পিঙ্কাথন ৩.০’, শুধুমাত্র একটি দৌড় প্রতিযোগিতা নয়, বরং সমাজের প্রতি দায়বদ্ধতার এক সুন্দর নিদর্শন বলে জানালেন সুস্মিতা ভট্টাচার্য। আয়োজকরা সকলকে এই মানবিক উদ্যোগে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

Advertisement
Live Cricket Score
upskillninja