Explore

Search

August 9, 2026 7:56 pm

IAS Coaching

ABTA’র উত্তর দিনাজপুর জেলা কমিটি গঠিত, সভাপতি অরূপ সরকার, সম্পাদক ভাস্কর কুমার দাস

#রায়গঞ্জঃ নিখিলবঙ্গ শিক্ষক সমিতির উত্তর দিনাজপুর জেলা কমিটির নতুন নেতৃত্ব গঠিত হয়েছে। সদ্য অনুষ্ঠিত জেলা সম্মেলন ও সভায় সর্বসম্মতিক্রমে অরূপ সরকারকে জেলা সভাপতি এবং ভাস্কর কুমার দাসকে জেলা সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।

সভায় সংগঠনের রাজ্য ও জেলা স্তরের নেতৃত্বের উপস্থিতিতে শিক্ষকদের নানা সমস্যা, শিক্ষাব্যবস্থার মানোন্নয়ন, শিক্ষক স্বার্থ রক্ষা এবং সংগঠনকে আরও মজবুত করার লক্ষ্যে আগামী দিনের কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নতুন কমিটির নেতৃত্বে জেলার শিক্ষক সমাজের দাবি-দাওয়া যথাযথভাবে প্রশাসনের কাছে তুলে ধরা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সদস্যরা।

নবনির্বাচিত সভাপতি অরূপ সরকার বলেন, শিক্ষক সমাজের ঐক্য বজায় রেখে শিক্ষার গুণগত মান উন্নয়নে সংগঠন সক্রিয় ভূমিকা নেবে। নতুন জেলা কমিটি গঠিত হওয়ায় উত্তর দিনাজপুর জেলার বামপন্থী শিক্ষক মহলে উৎসাহ ও আশাবাদের পরিবেশ তৈরি হয়েছে।

Advertisement
Live Cricket Score
upskillninja