Explore

Search

August 9, 2026 7:48 pm

IAS Coaching

জেলা প্রতিযোগিতার জায়গা ঘুরে দেখলেন সংসদ সভাপতি, প্রস্তুতিতে সন্তুষ্ট

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ আগামী ৩০ ডিসেম্বর উত্তর দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের (ডিপিএসসি) উদ্যোগে জেলা স্তরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে। এই ক্রীড়া মেলা আয়োজন করা হবে ধরমপুর হাই স্কুল মাঠে।

ডিপিএসসি সূত্রে জানা গিয়েছে, জেলার বিভিন্ন প্রান্তের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেবে। শিশুদের শারীরিক সক্ষমতা ও ক্রীড়া প্রতিভা বিকাশের লক্ষ্যে প্রতিবছরের মতো এবারও নানা ইভেন্টের আয়োজন করা হচ্ছে।

এদিন ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে মাঠ পরিদর্শনে আসেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান নাজিমউদ্দিন আলী। মাঠ পরিদর্শনের পর তিনি বলেন, “আজ আমি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি খতিয়ে দেখতে ধরমপুর হাই স্কুলের মাঠে এসেছি। মাঠ ও পরিকাঠামো মোটের উপর সন্তোষজনক। নির্ধারিত সময়েই ক্রীড়া প্রতিযোগিতা সুষ্ঠুভাবে আয়োজন করা হবে।”

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে নিরাপত্তা, চিকিৎসা পরিষেবা ও অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থার দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। অনুষ্ঠানে শিক্ষাবিদ, জনপ্রতিনিধি ও শিক্ষা দফতরের আধিকারিকদের উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। এই জেলা প্রাথমিক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাকে ঘিরে ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে এখন থেকেই উৎসাহ ও উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে।

Advertisement
Live Cricket Score
upskillninja