Explore

Search

June 19, 2026 3:41 pm

IAS Coaching

স্টেশনের প্ল্যাটফর্ম এলাকা থেকে নেশা দ্রব্য সহ এক কিশোরকে আটক করল পুলিশ

#মালবাজার: মালবাজার রেল স্টেশনের প্ল্যাটফর্ম এলাকা থেকে নিষিদ্ধ নেশা দ্রব্যসহ কিশোরকে আটক করলো মাল থানার পুলিশ। জানা গেছে, ওই কিশোরের বাড়ি নাগরাকাটা এলাকায়। গত কিছুদিন ধরে মালবাজার রেল স্টেশন সংলগ্ন দৈনিক বাজার এলাকায় ছিঁচকে চুরির ঘটনা ঘটছিল। এটাই ব্যবসায়ীরা উদ্বিগ্ন হয়ে পড়ে। শুক্রবার সন্ধ্যা নাগাদ ওই কিশোরকে অসংলগ্ন অবস্থায় ঘোরাফেরা করতে দেখে ব্যবসায়ীরা তাকে আটক করে।
ঘটনাস্থলে মালবাজার থানার পুলিশ পৌঁছলে ব্যবসায়ীরা ওই কিশোরকে পুলিশের হাতে তুলে দেয়। জানাগেছে, ধৃত ওই কিশোরের কাছ থেকে নিষিদ্ধ ব্রাউন সুগার জাতীয় নেশাজাত দ্রব্য পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদের সময় ওই কিশোর জানায় সেই ৩০০ টাকার বিনিময়ে ওই নেশা যাত্রা সামগ্রী কিনেছিল।
আরো জানা গেছে, প্ল্যাটফর্ম সংলগ্ন পরিত্যক্ত একটি ক্লাবের মধ্যে ওই কিশোর মাঝেমধ্যে এসে থাকতো। পাশেই বাজারের যত জঞ্জাল ফেলা হয়। দুর্গন্ধময় ওই পরিবেশে ভাঙাচোরা একটি ঘরের মধ্যে ওই কিশোর কিভাবে থাকতো সে নিয়ে বিস্ময় প্রকাশ করেছে অনেকেই। ব্যবসায়ীরা জানায়, সন্ধ্যার পর থেকেই টেশন প্লাটফর্ম এলাকায় নেশাজাত দ্রব্যের কারবার জেগে ওঠে। নানান অপ্রীতিকর ঘটনা ঘটে।
প্রসঙ্গত উল্লেখ্য, এর আগেও স্টেশন প্লাটফর্ম ও শহরের সাত নম্বর ওয়ার্ডের এলাকা থেকে নেশাজাত দ্রব্য সহ একাধিক যুবককে আটক করেছিল পুলিশ। তারপর পুলিশ ও স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ওই এলাকায় সচেতনতা শিবির করা হয়। কিন্তু, তারপরেও বন্ধ হয়নি এই কারবার। এতেই উদ্বিগ্ন স্থানীয় বাসিন্দারা।
Advertisement
Live Cricket Score
upskillninja