Explore

Search

August 9, 2026 10:11 pm

IAS Coaching

ছাত্র ছাত্রী, বিজ্ঞানী ও কৃষকদের নিয়ে রায়গঞ্জে সাড়ম্বরে পালিত বিশ্ব মৃত্তিকা দিবস

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ উত্তর দিনাজপুর জেলার মৃত্তিকা পরীক্ষাগারে শুক্রবার দুপুরে সাড়ম্বরে উদযাপিত হল বিশ্ব মৃত্তিকা দিবস। কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলার গবেষক, শিক্ষক, কৃষক, ছাত্র–ছাত্রীসহ মাটির সাথে জড়িত বিভিন্ন পেশার মানুষ। বিশ্বের খাদ্য নিরাপত্তা ও পরিবেশ রক্ষায় মাটির ভূমিকা তুলে ধরতেই প্রতি বছর এই দিনটি পালিত হয়।

কর্ণজোড়ায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কৃষি রসায়নবিদ ড. সুব্রত ঘোষাল বলেন, “মাটির গুণগত মান না বুঝে কৃষিকাজ করলে উৎপাদন বাড়ে না, বরং ক্ষতি হয়। তাই মৃত্তিকা পরীক্ষা এখন সময়ের দাবি। কৃষকদের এই বিষয়ে আরও সচেতন হতে হবে।” তিনি আরও জানান, জেলার মৃত্তিকা পরীক্ষাগারের আধুনিকীকরণের ফলে কৃষকদের এখন আরও দ্রুত ও নির্ভুল রিপোর্ট দেওয়া সম্ভব হচ্ছে।

এদিন জেলার বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র–ছাত্রীদের নিয়ে আয়োজিত পোষ্টার কম্পিটিশনের ফলাফলও ঘোষণা করা হয়। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত বিশিষ্ট অতিথিরা। আয়োজক মহলের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও মাটির স্বাস্থ্য রক্ষায় জনসচেতনতা বাড়াতে এ ধরনের উদ্যোগ নিয়েই এগোবে জেলা প্রশাসন। বিশ্ব মৃত্তিকা দিবসের এই কর্মসূচি ঘিরে এদিন মৃত্তিকা পরীক্ষাগার প্রাঙ্গণে উৎসবের আবহে ভরে ওঠে।

Advertisement
Live Cricket Score
upskillninja