Explore

Search

June 21, 2026 4:56 pm

IAS Coaching

রায়গঞ্জে সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলার প্রস্তুতি বৈঠক সম্পন্ন

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ রাজ্য সরকারের উদ্যোগে আগামী ৫ থেকে ৭ই ডিসেম্বর, রায়গঞ্জ সুরেন্দ্রনাথ কলেজের মাঠে অনুষ্ঠিত হতে চলেছে এক বৃহৎ সাহিত্য উৎসব। উত্তরবঙ্গের প্রায় পাঁচশতাধিক কবি-সাহিত্যিক অংশগ্রহণ করবেন উৎসবে। উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু । সাথে উপস্থিত থাকবেন রাজ্যের একাধিক স্বনামধন্য কবি ও সাহিত্যিক।

এই সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলা উপলক্ষ্যে এদিন রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ে সম্পন্ন হল ‘উত্তরের হাওয়া’- নামক এই মেলার প্রস্তুতি বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন রায়গঞ্জ মহকুমা শাসক, রায়গঞ্জ পৌরসভার পৌরপ্রশাসক সন্দীপ বিশ্বাস, সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. চন্দন রায় সহ পুলিশ, স্বাস্থ্য ও অগ্নি নির্বাপণ দফতরের প্রতিনিধিরা।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, একইসঙ্গে তিনটি মঞ্চে চলবে আলোচনাসভা, কবিতাপাঠ ও গল্পপাঠের অনুষ্ঠানমালা। দর্শকদের জন্য থাকছে ‘ধ্রুপদী বাংলা’-র বিশেষ প্রদর্শনীও।

বাংলা আকাদেমির পক্ষ থেকে ইতিমধ্যেই জেলার শতাধিক কবি ও সাহিত্যিককে আহ্বান জানানো হয়েছে। রায়গঞ্জে এমন বৃহৎ সাহিত্য উৎসব এই প্রথম—স্বাভাবিকভাবেই জেলার কবি, লেখক ও সাহিত্যপ্রেমীদের মধ্যে উৎসাহ ও উচ্ছ্বাস তুঙ্গে।

Advertisement
Live Cricket Score
upskillninja