Explore

Search

August 9, 2026 11:09 pm

IAS Coaching

মালবাজার এলাকায় কনস্টেবল নিয়োগ সংক্রান্ত পরীক্ষা নির্বিঘ্নে অনুষ্ঠিত

#মালবাজার: মালবাজার এলাকায় পুলিশের কনেস্টেবল নিয়োগ সংক্রান্ত পরীক্ষা নির্বিঘ্নে অনুষ্ঠিত হলো। রবিবার ছিল রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগ সংক্রান্ত লিখিত পরীক্ষা। মালবাজার শহরে আদর্শ বিদ্যাভবন, সুবাসিনী বালিকা বিদ্যালয়, বিএল হাই স্কুল, আনন্দ বিদ্যাপীঠ ও পুষ্পিকা গার্লস স্কুল নিয়ে ৫ টি কেন্দ্রে এদিন পরীক্ষা অনুষ্ঠিত হয়। মাল এলাকায়  পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪৫২৬ জন।
তবে উপস্থিতির হার কিছুটা কম ছিল কনস্টেবল নিয়োগ সংক্রান্ত পরীক্ষার কারণে এদিন পরীক্ষা কেন্দ্র গুলোর সামনে নিরাপত্তার ব্যবস্থা ছিল। প্রশাসনিক সূত্রে জানা গেছে, এদিন নির্বিঘ্নে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
ফাঁসিদেওয়া থেকে আসা এক পরীক্ষার্থী গোলাম মোস্তফা জানান, ” আমার পরীক্ষা ভালোই হয়েছে আশা করছি উত্তীর্ণ হব “। এইরকম অভিমত দিয়েছে বেশ কয়েকজন। পরীক্ষার্থীদের সাথে বেশ কয়েকজন অভিভাবক আস্তে দেখা গেছে। পরীক্ষা কেন্দ্র গুলোর আশেপাশের চা দোকানে এদিন ব্যস্ততা দেখা যায়। পরীক্ষার শেষে পরীক্ষার্থীদের বাস ধরে বাড়ি ফিরতে দেখা যায়।
Advertisement
Live Cricket Score
upskillninja