Explore

Search

August 10, 2026 12:26 am

IAS Coaching

স্কুলে স্মার্ট ফোন ব্যবহারে কড়া নির্দেশিকা জারি করল শিক্ষা বিভাগ — কি বললেন শিক্ষা আধিকারিক

#কোলকাতাঃ স্কুলে মোবাইল ফোন ব্যবহারে লাগাম টানতে কঠোর নির্দেশিকা জারি করল মুর্শিদাবাদ জেলা বিদ্যালয় পরিদর্শকের দফতর। শিক্ষক–শিক্ষিকা ও ছাত্র–ছাত্রীদের মধ্যে স্কুল চলাকালীন অপ্রয়োজনে মোবাইল ফোন এবং অন্যান্য ইলেকট্রনিক গ্যাজেট ব্যবহারের প্রবণতা উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় এই পদক্ষেপ বলে জানা গেছে।

নির্দেশিকায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, ক্লাস চলার সময় শিক্ষক এবং স্কুল সময়ের মধ্যে ছাত্র–ছাত্রীরা অপ্রয়োজনে কোনওভাবেই মোবাইল ফোন বা ইলেকট্রনিক যন্ত্র ব্যবহার করতে পারবেন না। বিষয়টির ওপর কঠোর নজরদারি বজায় রাখতে সংশ্লিষ্ট প্রধান শিক্ষক ও দায়িত্বপ্রাপ্তদের নির্দেশ দেওয়া হয়েছে। কেবলমাত্র অত্যন্ত প্রয়োজনীয় পরিস্থিতি এবং বিশেষ ক্ষেত্রে এই ধরনের যন্ত্র ব্যবহারের অনুমতি দেওয়া যেতে পারে।

বিদ্যালয় পরিদর্শকের দফতর সূত্রে জানানো হয়েছে, “শিক্ষার পরিবেশ রক্ষা করতেই এই উদ্যোগ। নিয়ম ভাঙলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” ইতিমধ্যেই এই নির্দেশিকার কপি জেলার প্রতিটি সরকারি ও সরকারি-অনুদানপ্রাপ্ত স্কুলে পাঠানো হয়েছে। স্কুলে শৃঙ্খলা ও শিক্ষার মান বজায় রাখতে প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে অভিভাবকদের একাংশ।

Advertisement
Live Cricket Score
upskillninja