Explore

Search

August 10, 2026 12:27 am

IAS Coaching

হাসপাতালে ভর্তি তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ

#নিউজ বৃত্তান্তঃ তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ বর্তমানে চিকিৎসাধীন সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে। সোমবার সকালে বাড়ির বাথরুমে পড়ে গিয়ে গুরুতরভাবে আহত হন তিনি। পরিবারের সদস্যরা তড়িঘড়ি তাঁকে নিয়ে যান সল্টলেকের ওই হাসপাতালের জরুরি বিভাগে।

হাসপাতাল সূত্রের দাবি, ইতিমধ্যেই এক্স–রে, স্ক্যান-সহ প্রয়োজনীয় সমস্ত পরীক্ষা সম্পন্ন হয়েছে। চিকিৎসকরা সর্বক্ষণ পর্যবেক্ষণে রাখছেন তাঁকে। হাসপাতালটির তরফে আক্রান্ত স্থানের ব্যাপারে কিছু জানানো না হলেও, সূত্রের খবর—পায়ে গুরুতর আঘাত লেগেছে বলে সন্দেহ করা হচ্ছে। সব কিছু ঠিক থাকলে আগামীকাল তাঁর অস্ত্রোপচার করা হতে পারে, এমনই জানিয়েছেন চিকিৎসকদলের এক সদস্য।

যদিও কুণালের পরিবার কিংবা তাঁর দল তৃণমূল কংগ্রেস—কেউই এখনো তাঁর শারীরিক অবস্থার ব্যাপারে আনুষ্ঠানিক মন্তব্য করেননি। পুরো বিষয়টি ঘিরে গোপনীয়তা বজায় রেখেছে পরিবার এবং দল, এমনটাই জানা গেছে।

Advertisement
Live Cricket Score
upskillninja