Explore

Search

August 10, 2026 1:31 am

IAS Coaching

আত্মঘাতী বি এল ও কর্মীর বাড়িতে সরকারি অনুদানের চেক পৌঁছে দিলেন মন্ত্রী

#মালবাজার: আত্মঘাতী বি এল ও কর্মী শান্তিমনি এক্কার বাড়িতে গিয়ে তার পরিবারের হাতে  সরকারি অনুদানের চেক পৌঁছে দিলেন রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসীউন্নয়ন দপ্তরের মন্ত্রী বুলু চিকবড়াইক।
উল্লেখ্য, গত বুধবার সাত সকালে বাড়ির লোকের অজান্তে গলায় ওড়নার লাগিয়ে আত্মহননের পথ বেছে নেন পেশায় অঙ্গনওয়াড়ি কর্মী শান্তিমনি এক্কা। বাড়ির লোকের অভিযোগ অতিরিক্ত কাজের চাপেই এই পথ বেছে নিতে হয়েছে তাকে। সেই ঘটনার পর গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। তার সহকর্মীরা তার বাড়িতে গিয়ে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।
শুক্রবার বিকেলে মন্ত্রী শ্রী চিকবড়াইক মাল ব্লকের রাঙ্গামাটি গ্রাম পঞ্চায়েতের নিউগ্লেকো চা বাগানের দেওয়ার লাইন শ্রমিক মহল্লার শান্তি মনি এক্কার বাড়িতে পৌঁছে যান। সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা শাসক বিনোদ রাঠোর, মহকুমা শাসক উৎকর্ষ খান্ডাল, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহুয়া গোপ, রাঙ্গামাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান অশোক চিকবারাই সহ অন্যান্যরা।
মন্ত্রী শ্রী চিকবড়াইক মৃতা শান্তিমনি এক্কার স্বামী ও অন্যান্যদের সঙ্গে দেখা করে। তাদের পাশে থাকার আশ্বাস দেন। তারপর পরিবারের হাতে দুই লক্ষ টাকার চেক তুলে দেন। মন্ত্রী বলেন, আমরা এই পরিবারের পাশে রয়েছি এবং থাকবো। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো আজ ২ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হল।
Advertisement
Live Cricket Score
upskillninja