Explore

Search

August 10, 2026 1:28 am

IAS Coaching

এসআইআর ফর্ম জমা নেওয়া নিয়ে ক্ষোভ ১১ নম্বর ওয়ার্ড সহ কয়েকটি এলাকায়

#মালবাজার: এসআইআর ফর্ম জমা নেওয়া নিয়ে ক্ষোভ  দেখা গেল ডুয়ার্সের মালবাজার শহরের ১১ নম্বর ওয়ার্ড সহ কয়েকটি এলাকায়। সোমবার সকালে স্থানীয় বাসিন্দারা এলাকার নিউ মাল জংশন রেলওয়ে প্রাইমারি স্কুলে এস আই আর কম জমা দিতে এলে বি এল ও তাদের রিসিভ কপি দিচ্ছেন না বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দা কৃষ্ণ সরকার বলেন, আজ আমি ফর্ম ফিলাপ করে জমা দিতে এসেছিলাম কিন্তু বি এল ও সাহেব বললেন রিসিভ কপি দিতে পারবেন না। সেটা তার এক্তিয়ারে নেই।
তিনি আরো বলেছেন অনলাইনে ডাউনলোড করে নিয়ে আসুন আমি ভেরিফাই করে রিসিভ করে দেব। তাই আজ আমি ফর্ম জমা দেইনি। কাল মহকুমা শাসকের অফিসে যোগাযোগ করব। একই অভিযোগ করেন স্থানীয় গৃহবধূ সন্ধ্যা দত্ত, গীতা মোহন্ত, রুপা রায় সহ কয়েকজন। তাদের অভিযোগ বি এল ও রিসিভ কপি দিচ্ছেন না। আমরা কি করে বুঝবো যে আমাদের ফর্ম জমা হয়েছে?
এই বিষয়ে জানতে চাওয়া হলে সংশ্লিষ্ট বি এল ও জানান, রিসিভ করে দেওয়ার সেই রকম  নির্দেশ আমাদের নেই। যদি কোন অভিযোগ থাকে তাহলে উনারা জানাতে পারেন। এ নিয়ে মহকুমা শাসক দপ্তরে খোঁজ নিয়ে জানা গেছে, বি এল ও কাজে নিযুক্ত ব্যক্তিরা অবশ্য ভাবেই ভেরিফাই করে একটি ফর্মে রিসিভ করে দেবেন।
Advertisement
Live Cricket Score
upskillninja