Explore

Search

June 21, 2026 8:47 pm

IAS Coaching

প্ররোচনা মূলক খবর পরিবেশন নিয়ে ক্ষোভ ব্যক্ত করলেন প্রাক্তন চেয়ারম্যান স্বপন

#মালবাজার: প্ররোচনা মূলক খবর পরিবেশন নিয়ে ক্ষোভ ব্যাক্ত করলেন মাল পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান স্বপন সাহা। উল্লেখ্য, গত ১৬ নভেম্বর একটি বহুল প্রচারিত দৈনিক সংবাদপত্রে মাল পৌরসভার বিভিন্ন উন্নয়ন মুলক কাজ নিয়ে পৌরসভা এবং মনিপুরের একটি সংস্থার সঙ্গে  মৌ- চুক্তি সংক্রান্ত খবর প্রকাশিত হয়। সেই খবরে প্রকাশ হয়েছে যে ৬০০ কোটি টাকার চুক্তি হয়েছিল। সেই চুক্তির সময় স্বপন সাহা ৫০ লক্ষ টাকা কাটমানি নিয়েছেন বলে অভিযোগ বলে খবরে প্রকাশিত হয়েছে।
এই খবরে বেজায় ক্ষুব্ধ হন স্বপনবাবু, রবিবার রাতে ক্যালটেক্স মোড় এলাকায় রীতিমতো সাংবাদিক সন্মেলন করে বলেন, অভিযোগ সম্পুর্ন ভিত্তিহীন। চুক্তি একটা হয়েছিল এবং সেই সময় ওই সংস্থাকে বলা হয়েছিল যে রাজ্য সরকার এবং অর্থ দপ্তরের অনুমোদন এলেই কাজ হবে।। তারপর এই কাজের বিষয় আর এগোয়নি। স্বাভাবিক ভাবে কাটমানির নেওয়ার কথা ভিত্তিহীন।
উল্টো ওই সংস্থা কাজের বিষয়ে
দ্রোন সার্ভে করবে বলে লিখিত ভাবে চিঠি দিয়েছিল। তাছাড়া যে সাংবাদিক এই খবর করেছেন তিনি আমাকে প্রশ্ন করেছিলেন। আমি যে কথা তাকে বলেছি সেই বক্তব্য প্রতিফলিত হয়নি। খবরটি ভিত্তি হীন প্ররোচনা মুলক। আমার চরিত্রে কালিমা লিপ্ত করার চেষ্টা করা হয়েছে। আমি সংবাদপত্র কর্তৃপক্ষের কাছে নালিশ জানাব এবং প্রয়োজন হলে আইনের দ্বারস্থ হব।
Advertisement
Live Cricket Score
upskillninja